,

শাকিবের পর এবার রিয়াজের বিপরীতে

Riaz-Taniaবিনোদন প্রতিবেদক : বছর দুয়েক আগে একটি বিজ্ঞাপনচিত্রে শাকিব খানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে সবাইকে তাক লাগিয়ে দেন মডেল ও অভিনয়শিল্পী তানিয়া বৃষ্টি। অভিনয় ও মডেলিংয়ের শুরুতেই তানিয়ার সেই কাজটিই তাঁকে আলোচনায় এনে দেয় বলেও জানান তিনি। এবার তানিয়া কাজ করলেন আরেক জনপ্রিয় নায়ক রিয়াজের বিপরীতে। সম্প্রতি রিয়াজ ও তানিয়ার বিজ্ঞাপনচিত্রের শুটিং শেষ হয়েছে।
ইলেকট্রনিকস পণ্য প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠানের এই বিজ্ঞাপনচিত্রে রিয়াজ ও তানিয়াকে গ্ল্যামারাসভাবে উপস্থাপন করা হয়েছে বলে জানান নির্মাতা রিমন মেহেদী। প্রতিষ্ঠানটির শুভেচ্ছাদূত হওয়ার কারণে বিজ্ঞাপনচিত্রটিতে কাজ করেছেন রিয়াজ। তিনি বলেন, ‘সুন্দর একটি গল্প আছে। বিজ্ঞাপনচিত্রটিতে আমাদের উপস্থাপন দেখে দর্শকের ভালো লাগবে।’
তানিয়া বৃষ্টি বলেন, ‘রিয়াজ ভাই বাংলাদেশি চলচ্চিত্রের অনেক বড় মাপের একজন তারকা। তবে কাজ করার সময় তিনি তেমনটা, তা মনেই করতে দেননি । বড় মানুষেরা বুঝি এমনই হন। তিনি আমার সঙ্গে একেবারেই বন্ধুর মতো মিশে গেলেন। পেশাদারির নতুন এক উদাহরণ দেখলাম। এতে আমিও অনেক উৎসাহ পেয়েছি, কাজটাও ভালো করার চেষ্টা করে গেছি।’
তানিয়া এও বলেন, ‘রিয়াজ ভাইয়ের সঙ্গে কাজ করার সময় মনে পড়ে গেল শাকিব ভাইয়ের সঙ্গে কাজ করার সময়ের কথা। একইভাবে তিনিও আমাকে উৎসাহ দিয়েছিলেন। এই দুটি কাজের কথা অনেক দিন মনে থাকবে।’
রিমন মেহেদী জানান, খুব শিগগির বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বিজ্ঞাপনচিত্রটির প্রচার শুরু হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে