,

‘দাবাং-থ্রি’ নিয়ে পরিণীতির বক্তব্য

বিনোদন ডেস্ক : সালমান খান অভিনীত দাবাং সিরিজের প্রথম দুইটি সিনেমা ছিল বক্স অফিস হিট। এবার এর তৃতীয় কিস্তি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।

 

50787-pariniti03-1-3-16

এদিকে গুঞ্জন শোনা যাচ্ছে, প্রথম দুই দাবাং সিনেমায় সোনাক্ষী সিনহাকে দেখা গেলেও তৃতীয় সিনেমায় থাকছেন না এ অভিনেত্রী। তার পরিবর্তে পরবর্তী সিনেমায় ‘রাজ্জো’ চরিত্রে দেখা যাবে পরিণীতি চোপড়াকে। কিন্তু এ গুঞ্জন উড়িয়ে দিয়েছেন এ অভিনেত্রী।

ইশকজাদে খ্যাত এ অভিনেত্রী ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘এটি আমার কাছেও নতুন খবর। এ বিষয়ে গত রাতে আমি খবরে পড়েছি। আমার টিমের কাছ থেকে আমি কয়েকটি মেসেজও পেয়েছি। তারা জানতে চাইছিল কি হচ্ছে। কিন্তু তাদের মতো আমারও কিছু জানা ছিল না। এখন সিনেমাটির চিত্রনাট্যের কাজ চলছে। আর যদি সিনেমাটি তৈরি হয় তাহলে এতে অভিনয় করতে আমি রাজি আছি।’

পরিণীতি বর্তমানে ব্যস্ত মেরি পেয়ারি বিন্দু সিনেমার কাজ নিয়ে। এতে তার বিপরীতে অভিনয় করছেন আয়ুষমান খুরানা। এছাড়া তাকাদুম শিরোনামের একটি সিনেমার জন্যও চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের