,

সালমান খানের বিয়ে ১৮ নভেম্বর

salman-khan-large20160718184806কবে বিয়ে করবেন বলিউড সুপারস্টার সালমান খান তা নিয়ে ভক্তদের আগ্রহ বরাবরই ছিল আকাশছোঁয়া। গেল বছরের শেষে সেই আলোচনায় যোগ হয়েছে বান্ধবী লুলিয়া ভান্তুরের নাম। বেশ কয়েকবারই শোনা গেছে লুলিয়াকে বিয়ে করার তারিখ প্রকাশ হয়েছে গণমাধ্যমে। কিন্তু এবার সত্যি বিয়ে করতে যাচ্ছেন সালমান।

তার বিয়ের তারিখও চূড়ান্ত। চলতি বছরের ১৮ নভেম্বর সালমান খানের বিয়ে। পাত্রী তার গার্ল ফ্রেন্ড লুলিয়া। সম্প্রতি টেনিস তারকা সানিয়া মির্জার আত্মজীবনী প্রকাশ অনুষ্ঠানে গিয়ে সেই ইঙ্গিতই দিলেন বজরাঙ্গি ভাইজান।

অনুষ্ঠানে সানিয়া মির্জা মজা করেই সালমান খানের বিয়ে নিয়ে প্রশ্ন করেন। সে সময় সালমান জানান, আগামী ১৮ নভেম্বর তিনি বিয়ে করবেন। পাত্রী থাকছেন লুলিয়া।

সালমানের এমন রহস্যঘেরা কথায় কিছুটা উদ্বিগ্ন সালমানভক্তরা। ক্যারিয়ারের শুরু থেকে সঙ্গীতা বিজলানি থেকে শুরু করে ঐশ্বরিয়া, ক্যাটরিনাসহ আরো বেশ কয়েকজনের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকলেও কারো সঙ্গেই থিতু হতে পারেননি সালমান।

উল্লেখ্য, সালমান খানের বাবা সেলিম খান এবং মা সামলার বিয়ে হয় ৫৫ বছর আগে ১৮ নভেম্বর। এছাড়া দুই বছর আগে তার বোন অর্পিতারও একই তারিখে বিয়ে হয়। তবে সালমানের ঘনিষ্ঠ মহল বলছে, মুখে তিনি যাই বলুন না কেন সম্ভবত এ বছর ওই দিনেই লুলিয়াকে বিয়ে করবেন সালমান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে