,

দুর্গম চরাঞ্চলে প্রশিক্ষণ, গুলশান শোলাকিয়ায় হামলা (ভিডিও)

Capture-28-550x297বাংলাদেশের বিচ্ছিন্ন ভূখ-ে জঙ্গির প্রশিক্ষণ ও আস্তানা গড়ার অভিযোগ বেশ পুরোনো। এসব দুর্গম এলাকা নতুন করে আলোচনায় আসে গুলশান ও শোলাকিয়া হামলার পর। জানা গেছে, র‌্যাব ও পুলিশ ছাড়াও একাধিক গোয়েন্দাসংস্থার রিপোর্টে এসব দুর্গম এলাকায় জঙ্গি তৎপরতার খবর উঠে এসেছে।
সাম্প্রতিক সময়ে দেশে একাধিক জঙ্গি হামলার পর তদন্ত শুরু করে গোয়েন্দা সংস্থাগুলো। তদন্তে নেমে নিষিদ্ধ ঘোষিত কয়েকটি জঙ্গি সংগঠনের তৎপরতা সম্পর্কে জানতে পারে সংস্থার সদস্যরা।
গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে সামরিক প্রশিক্ষণ ও সমন্বয়ের জন্য জঙ্গিদের দুর্গম চরাঞ্চল ব্যবহারের বিষয়টি সামনে আসে।
জানা যায়, পদ্মা, মেঘনা ও যমুনা নদীর পাশ্ববর্তী বিভিন্ন চর এবং উত্তরাঞ্চলের বিচ্ছিন্ন ভূখ-েই জঙ্গিদের তৎপরতা বেশি। এরমধ্যে কুড়িগ্রামের কয়েকটি চর জনপদ থেকে বিচ্ছিন্ন। যার সুযোগ নিচ্ছে উগ্রবাদীরা।
স্থানীয়রা বলছে, এসব অঞ্চলে চলাচলের জন্য বিভিন্ন কৌশল নিচ্ছে উগ্রবাদীরা। এখানে কিছু লোক আসে তাবলীগের উদ্দেশ্যে। পরে তাদের ব্যাপারে খোঁজ নিয়ে জানা গেছে তারা আসলে তাবলীগ করতে এখানে আসে নাই। তারা মূলত এখানে এসেছিলো জঙ্গি প্রশিক্ষণ নেয়ার জন্য।
এদিকে ঝুঁকি বিবেচনায় দুর্গম চরাঞ্চলে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।
কুড়িগ্রাম পুলিশ সুপার তবারক উল্লাহ বলেন, দুর্গম চরাঞ্চলগুলোতে যে সমস্ত মাদ্রাসা রয়েছে সেগুলোসহ আমরা সেখানে জনসচেতনতা ও কমিউনিটি পুলিশিংয়ের কিছু কাজ করছি এবং চরগুলোর উপরে আমাদের নজরদারি অব্যাহত আছে।
মূল ভূখ- থেকে বিচ্ছিন্ন এসব চরে স্থায়ী ফাঁড়ি স্থাপন ও নৌ-টহলের জন্য পুলিশের সক্ষমতা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। -যমুনা টিভি

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে