,

তুরস্ক এবং ইসরায়েল আবারো বন্ধু হলো

1467116596_02দীর্ঘ ছয় বছরের বৈরিতার পর তুরস্ক এবং ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক হয়েছে।

গাজা অভিমুখে তুরস্কের ত্রানবাহি একটি জাহাজে ইসরায়েলী সৈন্যদের হামলায় তুরস্কের ১০ জন নাগরিক নিহত হবার পর দু’দেশের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে পড়ে।

তুরস্কের প্রধানমন্ত্রী জানিয়েছেন সম্পর্ক স্বাভাবিক করার জন্য দু’দশ যে চুক্তি করেছে সে অনুযায়ী ইসরায়েল তুরস্ককে ২০ মিলিয়ন ডালার ক্ষতিপূরণ দেবে।

এছাড়া তুরস্ক যাতে গাজায় সাহায্য পাঠাতে পারে এবং ফিলিস্তিনের ভেতরে অবকাঠামো উন্নয়নের কাজ করতে পারে ইসরায়েল সে অনুমতিও দেবে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন এই চুক্তি মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সাহায্য করবে।

ছয় বছর আগে তুরস্কের ত্রানবাহি জাহাজে হামলার পর ইসরাইলের সাথে তুরস্কের কূটনীতিক যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছিল।

রবিবার দু’দেশ জানিয়েছে তারা দ্রুত এক দেশ অপর দেশে রাষ্ট্রদূত নিয়োগ করবে।

সম্পর্ক পুনরায় প্রতিষ্ঠিত হলেও আবার আগের অবস্থানে ফিরে যাবে কিনা সেটি নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।

এর পেছনে অনেক কারণ আছে। কারণ রাশিয়া এবং ইউরোপের সাথে তুরস্কের বর্তমান যে শীতল সম্পর্ক এবং সিরিয়াতে তুরস্কের ব্যর্থ নীতি – একটি বড় কারণ হতে পারে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে