,

ফাইনাল হলেই কী যেন হয় হিগুয়েইনের!

Higuainস্পোর্টস ডেস্ক : গঞ্জালো হিগুয়েইন আর ফাইনাল, দুজনের মধ্যে যেন কিছু একটা শত্রুতা আছে। ফাইনালে এলেই হিগুয়েইনকে যেন আর খুঁজে পাওয়া যায় না। ২০১৪ বিশ্বকাপ, ২০১৫ কোপার পর এবার কোপার বিশেষ আসরেও সেই ‘চেনা হিগুয়েইন’। এবারও মহামূল্যবান একটা সুযোগ পায়ে ঠেললেন আর্জেন্টাইন স্ট্রাইকার।

অথচ এবার ক্যারিয়ারের সেরা ফর্ম নিয়েই এসেছিলেন। নাপোলির হয়ে এই মৌসুমে সিরি আ’তে সর্বোচ্চ ৩৫ গোল করেছেন, শতবর্ষী কোপাতেও জেরার্ডো মার্টিনোর প্রথম পছন্দ ছিলেন তিনিই। সেটির প্রতিদানও দিচ্ছিলেন, এই ম্যাচের আগেই করেছিলেন ৫ গোল। এর মধ্যে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের জোড়া গোল। হিগুয়েইন যেন জানান দিচ্ছিলেন, এবার অতীতের অভিশাপ কাটাবেনই!

কিন্তু কিসের কী, আরও একবার ফাইনালে যেন হয়ে গেলেন অদৃশ্যমানব। দুই বছর আগে ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে জার্মানির বিপক্ষে ম্যানুয়েল নয়্যারকে একা পেয়েও বল বাইরে মেরেছিলেন। গতবার চিলির সঙ্গে ফাইনালে গোললাইনের নিশ্বাস ছোঁয়া দূরত্ব থেকেও বল জালে জড়াতে পারেননি। আজ ম্যাচের শুরুতেই পেয়ে গিয়েছিলেন একটা সুবর্ণ সুযোগ। ২১ মিনিটে চিলির ডিফেন্ডার গ্যারি মেডালের ভুলে বল পেয়ে গিয়েছিলেন ফাঁকায়। গোলরক্ষক ক্লদিও ব্রাভো সামনে একা, হিগুয়েইন বলটা তাঁর ওপর দিয়ে তুলেও দিলেন। কিন্তু একটুর জন্য তা চলে গেল পোস্ট ঘেঁষে। অন্য দশবারের নয়বারই হয়তো এই সুযোগটা কাজে লাগাতেন। কিন্তু কীভাবে কীভাবে যেন এবারও গোলটা করতে পারলেন না।

পুরো ম্যাচেই হিগুয়েইনকে সেভাবে আর খুঁজে পাওয়া যায়নি। এরপর দুই দলই ১০ জনের হয়ে পড়ে, হিগুয়েইনও সেভাবে আর সুযোগ পাননি। কিন্তু ফাইনালে তো এমন সুযোগ বারবার আসবে না। ফাইনাল এলেই এমন হয়ে যান কেন হিগুয়েইন?

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ