,

ভারতে কনস্টেবল পদে ডক্টরেট ডিগ্রিধারীদের আবেদন

 

আন্তর্জাতিক ডেস্ক :ভারতের মধ্যপ্রদেশে ১৪ হাজার পুলিশ কনস্টেবল পদে নিয়োগের জন্য আবেদন পড়েছে প্রায় ৯ লাখেরও বেশি। আর এর মধ্যে রয়েছে পিএইচডি এবং প্রকৌশল ডিগ্রিধারী আবেদনকারীও।

 

2016_06_26_18_16_43_xXffqiiDqtsJTKBJI3RtSSn8U2FkDu_original

আবেদন করা ৯ লাখ ২৪ হাজার আবেদনকারীর মধ্যে স্নাতক ডিগ্রিধারী রয়েছে ১ লাখ ১৯ হাজার, স্নাতোকোত্তর ১৪ হাজার ৬৫২ জন, প্রকৌশলী ৯ হাজার ৬২৯ জন এবং পিএইচডি ডিগ্রিধারী রয়েছে ১২ জন। মধ্যপ্রদেশের চাকরি বিষয়ক বোর্ড মধ্যপ্রদেশ প্রোফেশনাল এক্সামিনেশন বোর্ড এই তথ্য জানিয়েছে।

কনস্টেবল পদের জন্য সর্বনিম্ন যোগ্যতা ছিল দ্বাদশ শ্রেণি পাস। আগামী ১৭ জুলাই এই পরীক্ষা হওয়ার কথা রয়েছে। এই পদের জন্য বেতন ৫ হাজার ২০০ টাকা থেকে ২০ হাজার ২০০ টাকা। এছাড়া প্রত্যেক মাসে ১ হাজার ৯০০ টাকা করে গ্রেড পে করা হবে।

ভারতের এ ধরনের ঘটনা এটাই প্রথম নয়। এর আগেও ফরেস্ট গার্ডের পদের জন্য দেশটিতে আবেদন করেছিল ১২ হাজার প্রকৌশলী। এছাড়া ছিলেন ৩৪ জন পিএইচডি ও ২৩ হাজার স্নাতকোত্তর ডিগ্রিধারী।

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের