,

ইতিহাস বদলাতে চান মেসি

messiস্পোর্টস ডেস্ক : হঠাৎ করেই যেন অভিশাপ লেগেছে আর্জেন্টিনা শিবিরে। এজেকিয়েল লাভেজ্জি, অগাস্টিন ফার্নান্দেজ চোট পেয়ে ছিটকে পড়েছেন। অ্যাঙ্গেল ডি মারিয়া, মার্কোস রোহো, নিকোলাস গাইতানকে নিয়েও আছে সংশয়। চিলির সঙ্গে ফাইনালটা যেন আর্জেন্টিনার জন্য সবদিক দিয়েই অশনিসংকেত।

এই অবস্থায় দলকে জাগিয়ে তোলার জন্য লিওনেল মেসিই তো সবচেয়ে উপযুক্ত লোক। দেশের হয়ে এখন পর্যন্ত কোনো বড় শিরোপা পাননি। পরপর দুই বছর ফাইনালে গিয়েও হেরে আসতে হয়েছে। দুই দিন আগে অবশ্য বিমানে দলের যাতায়াত–ঝক্কির কারণে আর্জেন্টিনা ফেডারেশনের বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছিলেন। কাল ইস্ট রাদারফোর্ডে সংবাদ সম্মেলনে মেসি এখন সেসব ভুলে তাকাতে চাইছেন সামনের দিকে, ‘এখন আসলে এসব নিয়ে ভাবার সময় নয়, কারণ আমরা যে লক্ষ্য পূরণ করতে চাই তার খুব কাছাকাছি আমরা চলে এসেছি। গত এক বছরে আমরা দল হিসেবে অনেক বেশি পরিণত হয়েছি। এখন আমরা ফাইনাল খেলার জন্য অধীর হয়ে অপেক্ষা করছি।’

এই ফাইনাল তো মেসির কাছে শুধু একটা ম্যাচ নয়, তার চেয়েও অনেক বেশি কিছু। কিন্তু এবার দেশের হয়ে কিছু জেতার অতৃপ্তি ঘুচবে? মেসির কণ্ঠে আশার সুর, ‘আমি ইতিহাস বদলাতে চাই, জাতীয় দলের হয়ে শিরোপা জিততে চাই। পুরো আসরেই আমরা দারুণ খেলেছি।’ তবে শিরোপা জিততে না পারলে সেটা ব্যর্থতা হবে না বলেও মনে করিয়ে দিলেন, ‘পরপর তিন ফাইনালে হেরে যাওয়া আসলে ব্যর্থতা না, বরং বড় একটা হতাশা। তবে এবার আমরা খুব বেশি চাপ নিচ্ছি না। আশা করি, আমরা এবার জিততে পারব।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে