,

ভিয়েনায় বাংলাদেশ ও রাশিয়ার বিচারমন্ত্রীর বৈঠক

 

নিজস্ব প্রতিবেদক : অস্ট্রিয়া সফররত বাংলাদেশের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এবং রাশিয়ান ফেডারেশনের বিচারমন্ত্রী আকেলজান্ডার কোনভালোভের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার আইন মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বৈঠকের কথা জানানো হয়েছে।

anisul3

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে দুই দেশের দুর্নীতি প্রতিরোধে আধুনিক ও যুগোপযোগী পদ্ধতি প্রয়োগে তারা একমত পোষণ করেন এবং এক্ষেত্রে একে অপরের সহযোগিতার আশ্বাস দেন।বৈঠকে আইনমন্ত্রী আনিসুল হক রাশিয়াকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হিসেবে উল্লেখ করে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় সোভিয়েত সরকারের সহযোগিতার কথা স্মরণ করেন।

তিনি সমাজ থেকে দুর্নীতি দূর করতে এবং সুশাসন বাস্তবায়নে বিশেষ করে আইনের শাসন প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাশিয়ার বিচারমন্ত্রীকে অবহিত করেন এবং বাংলাদেশের বিচার ব্যবস্থা আধুনিকায়নে রাশিয়া সরকারের সহযোগিতা চেয়েছেন বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ শহিদুল হকসহ উভয় দেশের উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

আইনমন্ত্রী আনিসুল হক অস্ট্রিয়ার ভিয়েনায় আয়োজিত পাঁচ দিনব্যাপী (২০-২৪ জুন) জাতিসংঘের দুর্নীতিবিরোধী কনভেনশনের (ইউএনসিএসি) ৭ম অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে ১৯ জুন ঢাকা ত্যাগ করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে