,

ফেনীতে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত, অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: ফেনীতে ‘বন্দুকযুদ্ধে’ মাসুদ ওরফে গাব্বা (৩৩) নামে এক ডাকাত সদস্য নিহত হয়েছেন।
শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে সোনাগাজী উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের ভৈরব রাস্তার মাথা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

Picture1466825417
র‌্যাব-৭-এর ফেনী ক্যাম্প পরিচালক স্কোয়াড্রন লিডার সাফায়েত আহমেদ ফাহিম জানান, রাত ৩টার দিকে চর চান্দিয়া এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। খবর পেয়ে র‌্যাব সেখানে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলে মাসুদ নিহত হন।ঘটনাস্থল থেকে দুটি এলজি, দুটি পিস্তল ও চারটি রামদা উদ্বার করা হয়েছে।

মাসুদের বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ ১০টি মামলা । তিনি চর চান্দিয়া ইউনিয়নের ভুঞা বাজার এলাকার বাদশা মিঞার ছেলে। মাসুদ যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে