বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

যৌন হয়রানি ও উত্ত্যক্ত করায় দুজন কারাগারে

 

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় এক ছাত্রীকে যৌন হয়রানি করায় গতকাল মঙ্গলবার এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কসবায় অপর এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে গত সোমবার এক তরুণকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

 

17973-untitled-1
দণ্ডপ্রাপ্ত দুজন হলেন বাঞ্ছারামপুরের মরিচাকান্দি গ্রামের মোমেন মিয়া (২৫) ও কসবা উপজেলার রাণিয়ারা গ্রামের মিরাদুল ইসলাম (২২)। বাঞ্ছারামপুর উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল ভোর সাড়ে ছয়টার দিকে উপজেলার একটি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির কয়েকজন ছাত্রী কোচিং করতে বিদ্যালয়ে যাচ্ছিল। এ সময় বিদ্যালয়ের ফটকের সামনে মোমেন মিয়া এক ছাত্রীকে যৌন হয়রানি করেন। ওই ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে মোমেনকে ধরে ফেলেন। খবর পেয়ে বেলা দুইটার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে মোমেনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। আদালত পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. দিদারুল আলম ওই ছাত্রীকে যৌন হয়রানি করার অপরাধে মোমেনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।
কসবা থানার পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার রাণিয়ারা গ্রামের মিরাদুল ইসলাম দশম শ্রেণির এক ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করতেন। গত সোমবার বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে মিরাদুল ওই ছাত্রীকে কুপ্রস্তাব দেন। ওই প্রস্তাবে সাড়া না দেওয়ায় তিনি ওই ছাত্রীর হাত ধরে টানাহেঁচড়া করেন। ওই ছাত্রীর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে মিরাদুলকে আটক করেন। খবর পেয়ে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরিফুল ইসলাম সোমবার সন্ধ্যায় ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মিরাদুলকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান