,

ফাহিম হত্যাকা-ই উত্তর, কারা জঙ্গি টিকিয়ে রেখে সুবিধা পেতে চায় : গোলাম মোর্তোজা

mortuza-650x400_1133_3478-550x338মাদারীপুরে শিক্ষক হত্যাচেষ্টায় গ্রেপ্তার ফয়জুল্লাহ ফাহিম রিমা-ে থাকা অবস্থায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের পর পরই ফেসবুকে ঘটনাটি নিয়ে মন্তব্য করেছেন সাপ্তাহিকের সম্পাদক গোলাম মোর্তোজা।
তিনি লিখেছেন, রাজনৈতিক বক্তৃতায় যে কাউকে অভিযুক্ত করা যায়। নিজেরা ধরতে পারি না, জনগণ ধরে দেয়। তাদের ক্রসফায়ারে বা বন্দুক যুদ্ধে হত্যা করা হয়। এমন একটি হত্যাকা- যে ঘটতে যাচ্ছে, অভিযানের ধরণে তা প্রত্যাশিতই ছিল।
তিনি আরো লিখেছেন- কারা জঙ্গি, কারা তৈরি করে, কারা পৃষ্টপোষক, কারা জঙ্গি-গুপ্ত হত্যা টিকিয়ে রেখে সুবিধা পেতে চায় -সব প্রশ্নের উত্তর আছে এই একটি হত্যাকা-ের মধ্যে।
ফেসবুকে দেওয়া গোলাম মোর্তোজার এই স্ট্যাটাসে বিনু মাহবুবা নামের একজন তার মন্তব্য প্রকাশ করে লিখেছেন, যাদের কাছেই তথ্য থাকে তারাই বন্দুকযুদ্ধে নিহত হয়।
এম জাকির হোসাইন খান নামের আরো একজন স্ট্যাটাসটি পড়ে মন্তব্য করেছেন, রাষ্ট্রের নাগরিকদের হত্যা করে অনৈতিক শাসন প্রলম্বিত করা যায়, কিন্তু দীর্ঘকাল টিকিয়ে রাখা যায়না।

আমাদের সময়.কম

Capture-93

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের