,

এখনও মুস্তাফিজের অপেক্ষায় সাসেক্স!

Musta2স্পোর্টস ডেস্ক: পিএসএল, আইপিএলের পর ইংলিশ কাউন্টিতে ডাক পেয়েছিল বাংলাদেশের তরুণ পেসার মুস্তাফিজুর রহমান। কাউন্টিতে সাসেক্সের হয়ে খেলার কথা ছিল তার।

আইপিএলের শেষে দেশে ফিরে মুস্তাফিজের ফিটনেস টেস্টের পর দেখা যায় যে, হ্যামেস্ট্রিং ইনজুরির সমস্যা এখনো সেরে উঠে পারেনি এ বাঁহাতি পেসার।
তাই বিসিবি মুস্তাফিজকে কিছুদিনের জন্য বিশ্রামের আদেশ দেয়। যার কারনে মুস্তাফিজের ইংল্যান্ড সফর বিলম্বিত হচ্ছে।

এদিকে সাসেক্স মুস্তাফিজের বদলী হিসেবে দক্ষিন আফ্রিকার পেস বোলিং অলরাউন্ডার ডেভিড ওয়াইসেকে দুই ম্যাচের জন্য দলে ভিড়িয়েছিল।

মুস্তাফিজের যাত্রা বিলম্বিত হওয়ায় ওয়াইসের সাথে চুক্তি বর্ধিত করলো দলটি। সাসেক্সের হয়ে দুই ম্যাচ খেলে দুটিতেই জয়ের দেখা পেয়েছেন ওয়াইসে।১ জুন সামারসেটের বিপক্ষে বল হাতে ৩৮ রানে চার উইকেট শিকার করেন তিনি।

শুক্রবার নিজের দ্বিতীয় ম্যাচে সারে’র বিপক্ষে ৮ বলে ১৬ রান করেন এই অলরাউন্ডার। ওয়াইসেকে দলে রাখতে পেরে সাসেক্স অধিনায়ক লুক রাইট খুবই উচ্ছ্বসিত। এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন,
‘আমাদের ভাগ্য ভালো আমরা তাকে(ওয়াইসে) ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের(সিপিএল) যাওয়ার আগে ধরে রাখতে পেরেছি।’

মুস্তাফিজের ইস্যুতে সাসেক্স অধিনায়ক তাদের অপেক্ষার কথা জানিয়ে বলেন,‘আমরা মুস্তাফিজের হ্যামিস্ট্রিং ইনজুরি থেকে সেরে ওঠার অপেক্ষায় আছি। আমি মনে করি মুস্তাফিজের ইনজুরি সমস্যা খুব বেশি নয়।’
উল্লেখ্য যে, আগামী শুক্রবার টি-টুয়েন্টি ব্লাস্টে সাসেক্সের প্রতিপক্ষ কাউন্টি দল কেন্ট।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ