,

তনুর ডিএনএ প্রতিবেদন মেডিকেল বোর্ডে

untit131নিজস্ব প্রতিবেদক : কুমিল্লার আলোচিত কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যার ডিএনএ প্রতিবেদন দ্বিতীয় ময়নাতদন্তকারী মেডিকেল বোর্ডের কাছে হস্তান্তর করেছে সিআইডি। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে সিআইডি এ প্রতিবেদন হস্তান্তর করে। গতকাল সোমবার রাতে সিআইডি ঢাকার ফরেনসিক বিভাগ থেকে ডিএনএ প্রতিবেদন কুমিল্লা সিআইডি অফিসে এসে পৌঁছায়।

সূত্র জানায়, সিআইডির কুমিল্লার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোশারফ হোসেন প্রতিবেদনটি হস্তান্তর করেন। প্রতিবেদন গ্রহণ করেন মেডিকেল বোর্ডের প্রধান ও কুমিল্লা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক কামদা প্রসাদ সাহা।

এর আগে গত রবিবার কুমিল্লার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম জয়নাব বেগম ডিএনএর পুরো প্রতিবেদন দ্বিতীয় ময়নাতদন্তকারী মেডিকেল বোর্ডকে দেয়ার জন্য সিআইডিকে আদেশ দেন। আদালতের ওই আদেশের পরিপ্রেক্ষিতে আজ সিআইডি ডিএনএর পুরো প্রতিবেদন মেডিকেল বোর্ডকে দিল।

মেডিকেল বোর্ডের প্রধান কামদা প্রসাদ সাহা জানিয়েছিলেন, ডিএনএ প্রতিবেদন পেলে তাঁরা দ্রুত ময়নাতদন্ত প্রতিবেদন দেবেন।

প্রসঙ্গত, গত ২০ মার্চ তনুর মরদেহ কুমিল্লা সেনানিবাসের বাসার নিকট পাওয়া যায়। ২১ মার্চ তনুর লাশের প্রথম ময়নাতদন্ত হয়। এতে মৃত্যুর কারণ নিশ্চিত নয় এবং ধর্ষণের আলামত পাওয়া যায়নি বলে প্রতিবেদনটি দেন ময়নাতদন্তকারী কর্মকর্তা। পরে আদালতের আদেশে ৩০ মার্চ তনুর লাশ কবর থেকে তোলা হয়। এ পর্যন্ত মেডিকেল বোর্ড দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন দেয়নি। এই প্রতিবেদন পেলে হত্যারহস্য উন্মোচিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ