,

ঈদের ১০ দিন আগে থেকে রাস্তার কাজ বন্ধ

ramadan-roadনিউজ ডেস্ক : ঈদের অন্তত ১০ দিন আগ থেকে নগর এলাকার রাস্তাঘাট নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

রোববার সচিবালয়ে এক সভায় স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এই নির্দেশ দেন। সভায় সব সিটি কর্পোরেশনের মেয়ররা উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, নির্মাণ কাজে ব্যবহৃত ইট, রড, সুড়কি ও অন্যান্য নির্মাণ সামগ্রী রাস্তায় না রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে। নির্মাণ কাজ ও বৃষ্টিতে সৃষ্ট রাস্তার গর্ত ও নর্দমা বন্ধ করতে হবে।

তিনি বলেন, ‘নগর এলাকার রাস্তাঘাটের নির্মাণ কাজ ঈদের অন্তত ১০ দিন আগ থেকে বন্ধ রাখতে হবে, যাতে জনসাধারণের চলাচল নির্বিঘ্ন হয়।’

সাংবাদিকদের উপস্থিতিতে সভায় বিভিন্ন সিটি কর্পোরেশনের মেয়র, ভারপ্রাপ্ত মেয়র ও প্রধান নির্বাহী কর্মকর্তারা রোজা সামনে রেখে তাদের প্রস্তুতির কথা জানান।

এ সময় মন্ত্রী রোজাদারদের জন্য ভেজালমুক্ত খাবার নিশ্চিত করতে বাজার তদারকি, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং পানি ও বিদ্যুৎ সরবরাহ ঠিক রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে