,

মুক্তিযোদ্ধাদের কল্যানে আর্থিক অনুদানের চেক প্রদানকালে মোকতাদির চৌধুরী এম.পি

Brahmanbaria Pic-01ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য, বিশিষ্ট লেখক, মুক্তিযোদ্ধা,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামীলীগের সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি বলেছেন, মুক্তিযোদ্ধারা দেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান। বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের কল্যানের জন্য কাজ করছে। মুক্তিযোদ্ধাদের জীবনমানের উন্নয়নের জন্য কাজ করছে। তিনি বলেন, ১৯৯৬ সালে আওয়ামীলীগ ক্ষমতায় এসে মুক্তিযোদ্ধাদের মৃত্যুর পর রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের ব্যবস্থা করেছিল।
তিনি গতকাল রবিবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের কল্যানে আর্থিক অনুদানের চেক প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মোকতাদির চৌধুরী এম.পি আরো বলেন, বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করেছে। বর্তমানে একজন মুক্তিযোদ্ধা প্রতি মাসে ১০ হাজার টাকা ভাতা পাচ্ছেন। আর এই মুক্তিযোদ্ধা ভাতাটা হচ্ছে সম্মানের, গর্বের।
তিনি বলেন, বর্তমান সরকার যুদ্ধাপরাধীদের বিচার করছে। বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচারের আওতায় এনেছে। তিনি বলেন, চাকুরী ক্ষেত্রে ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে মুক্তিযোদ্ধার নাতি-নাতনীরাও বিশেষ সুযোগ সুবিধা পাচ্ছে। তিনি বলেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ সরকার। তিনি বলেন, আপনারা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মোঃ মহসিন মিয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোরায়রা।
পরে প্রধান অতিথি ১৪৪জন মুক্তিযোদ্ধার হাতে অনুদানের চেক তুলে দেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে