,

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আওয়ামীলীগ প্রার্থী বেসরকারীভাবে নির্বাচিত

Salah Uddin (2)ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ষষ্ট ও শেষ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সদর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. সালাহ উদ্দিন বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।
শনিবার (৪ জুন) রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা খ.ম আরিফুল ইসলাম এই ফলাফল ঘোষনা করেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী হাজী মো. নূরুল ইসলাম।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা খ.ম আরিফুল ইসলাম ফলাফলের বিষয়টি নিশ্চিত করে জানান, আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. সালাহ উদ্দিন ইউনিয়নের ১০ টি কেন্দ্রে মোট ভোট পেয়েছেন ১০ হাজার ৪৪২ ও তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী হাজী মো. নূরুল ইসলাম পেয়েছেন ৪ হাজার ৩৮৭ ভোট।
তিনি আরো জানান, নির্বাচনে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সদর ইউনিয়নের নাওঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কিছু সমস্যা হওয়ায় নির্বাচন কমিশন থেকে এই কেন্দ্রের সাধারন সদস্য ও নারী সাধারন সদস্যের ভোট স্থগিত করা হয়েছে। তবে কি কারনে এই কেন্দ্রটি স্থগিত করা হয়েছে তা সঠিকভাবে জানান যায়নি। নির্বাচন কমিশনের চিঠি পেলে তা নিশ্চিত করে বলা যাবে।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে