,

এবার সীমান্তরক্ষায় বিজিবিতে নারী

20885-bgb-girl-batchনিজস্ব প্রতিবেদক : সেনা, নৌ, বিমানবাহিনী ও পুলিশের পর এবার সীমান্তরক্ষায় নিয়োজিত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবিতে) নারী সৈনিকের যাত্রা শুরু হলো।

বিজিবির ৮৮তম ব্যাচে ৯৭ জন নারী সৈনিক প্রশিক্ষণ শুরু করলেও শেষ পর্যন্ত চূড়ান্তভাবে উত্তীর্ণ ৯৭ জন রোববার সমাপনী কুচকাওয়াজে অংশ নেন।

চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুল মাঠে সকাল সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। এসময় তার সঙ্গে বাহিনীর প্রধান মেজর জেনারেল আজিজ আহমেদ, ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলের কমান্ড্যান্ট বিগ্রেডিয়ার জেনারেল মো. আনোয়ার শফিক, ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার মেজর জেনারেল মো. জাহাঙ্গীর কবির তালুকদার, ১০ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান উপস্থিত ছিলেন।

এছাড়া সাতকানিয়ার সাংসদ আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দীন নদভী এবং চন্দনাইশের সাংসদ মো. নজরুল ইসলাম চৌধুরী কুচকাওয়াজ উপভোগ করেন।

কুচকাওয়াজ শেষে বক্তব্যে বাহিনীর চার মূলনীতি-মনোবল, ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও দক্ষতা স্মরণ করিয়ে আগামীতে এগুলোর ওপর বিশ্বস্ত থেকে এবং তা ‘হৃদয়ে ধারণ করে’ দায়িত্ব পালনের আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

নারী সৈনিকদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারাই বিজিবিতে প্রথম মহিলা সৈনিক হিসেবে নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছেন। মনে রাখবেন বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে মহিয়সী নারীদের অংশগ্রহণ, অবদান ও আত্মত্যাগ অবিস্মরণীয়।”

নারীরা এখন বিভিন্ন অঙ্গনে যথাযথ যোগ্যতা ও কর্মদক্ষতার পরিচয় দিয়ে চলেছে বলে মন্তব্য করেন মন্ত্রী।

তিনি বলেন, “বর্তমান সরকারের যুগান্তকারী উদ্যোগ ও দিক নির্দেশনায় কর্মক্ষেত্রে নানা পেশায় পুরুষের পাশাপাশি নারীর অংশগ্রহণ ও সমঅধিকার প্রতিষ্ঠা নিশ্চিত করার লক্ষ্যে বিজিবিতে প্রথম মহিলা সৈনিক ভর্তির প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।”

বিজিবির এই ব্যাচে ৯৭ জন নারীসহ মোট ১১৪৪ জন নবীন সৈনিক প্রশিক্ষণ নেন। ছয় মাসের এই প্রশিক্ষণে সব বিষয়ে প্রথম হয়েছেন সিপাহী (জিডি) মো. ফজলুল করিম মিজান, আর নারী সৈনিকদের মধ্যে প্রথম হয়েছেন জাহানারা আক্তার।

এ জাতীয় আরও খবর

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা

এসএসসি পরীক্ষা শুরু ১৪ মার্চ

সরকারকেও দায়িত্বশীল হতে হবে: জামায়াত আমির

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন