বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

9_1985নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের আমন্ত্রণে সেদেশে চারদিনের সরকারি সফর শেষে রোববার রাতে দেশে ফিরেছেন।

জাপান সফরকালে শেখ হাসিনা ২৭ মে নাগোয়া শহরে অর্থনৈতিকভাবে উন্নত বিশ্বের ৭টি দেশের জোট জি-৭’র আউটরিচ সভায় যোগ দেন।

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ভিভিআইপি ফ্লাইটটি রাত ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।

এর আগে প্রধানমন্ত্রী জাপানের স্থানীয় সময় সন্ধ্যায় ৭টায় টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমান বন্দর থেকে দেশের উদ্দেশে যাত্রা করেন। জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা এবং জাপানের চিফ প্রটোকল কাওরু শিমাজাকি সাও প্রধানমন্ত্রীকে বিমান বন্দরে বিদায় জানান।

শেখ হাসিনা জি-৭ আউটরিচ বৈঠকে দু’টি অধিবেশনে আলোচনায় অংশ নেন এবং বক্তব্য প্রদান করেন। তিনি ফটোসেশনেও যোগ দেন এবং অন্যান্য বিশ্ব নেতাদের সঙ্গে ভোজসভায় অংশ নেন।

আউটরিচ সভার পাশাপাশি শেখ হাসিনা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে এবং শ্রীলংকার প্রেসিডেন্ট মিরথিপালা শ্রিসেনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত