,

৫ হাজার বছর আগেই বিয়ার বানিয়েছে চীনারা

 

আন্তর্জাতিক ডেস্ক :পৃথিবীর পুরনো পানীয়গুলোর মধ্যে বিয়ার অন্যতম। বলা হয় পানি এবং চায়ের পরে বিয়ারই নাকি বিশ্বে সবচেয়ে বেশী জনপ্রিয়। কিন্তু কত আগে থেকে বিয়ার তৈরি করছে মানুষ? মিশরীয়রা নাকি সবার আগে বিয়ার বানিয়েছে। তবে নতুন এক গবেষণায় প্রমাণ পাওয়া গেছে, চীনারা নাকি প্রায় ৫ হাজার বছর আগে থেকে বিয়ার তৈরি করতে জানতো।

 

2016_05_25_18_14_04_HFU5UCrXXqLBHrQUHQS8d1FoRbM61I_original

যুক্তরাষ্ট্র ও চীনের গবেষকরা বলেছেন, তারা ৫ হাজার বছর আগে বিয়ারের গাজন প্রক্রিয়ায় ব্যবহৃত বার্লি, ভুট্টা, শস্যদানা এবং সরুমুখো মাটির কলসির অস্তিত্ব পেয়েছেন। ১০ বছর আগে চীনের উত্তরাঞ্চলের শানজি প্রদেশে একটি প্রত্নতাত্ত্বিক খনন কাজের সময় উদ্ধারকৃত মৃৎশিল্প থেকে এই আবিষ্কার করা হয়। এটা চীনের বিয়ার তৈরির সবচেয়ে পুরনো প্রমাণ।

 

গবেষণার ফলাফল সম্বলিত প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে ন্যাশনাল একাডেমী অব সায়েন্স জার্নালে। গবেষণায় আরও বলা হয়, বার্লিকে খাবার হিসেবে ব্যবহার করার আগে মদ তৈরিতে ব্যবহার করা হত।

এতদিন ধারণা করা হত, বিয়ার সবার আগে তৈরি করেছে প্রাচীন মিশর এবং ইরানের মানুষ। কিন্তু এখন দেখা যাচ্ছে, ঐ একইসময়ে চীনের পানকারীরাও বিয়ার প্রস্তুত করতে শুরু করে। তবে বার্লি তারা পেয়েছে মিশর ও ইরান থেকেই।
টুকরো টুকরো মৃৎশিল্পগুলো প্রথমে পাওয়া গিয়েছিল ২০০৪ সালের একটি প্রত্নতাত্ত্বিক খননের সময়। তখন চীনা গবেষকরা পরিখা করে একই কথাই বলেছিলেন। কিন্তু ২০১৫ সালে সেগুলো আবার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা পরীক্ষা করেন এবং বিয়ার প্রস্তুতের কথা নিশ্চিত করেন।

গবেষণায় ভাঙা মাটির পাত্রগুলোতে ভুট্টা, বার্লি ও অন্য আরও কিছু শস্যের কণা পাওয়া গেছে। তাছাড়া এগুলোকে কিভাবে চুল্লীর উপরে মাটির পাত্রে গরম করা হত এবং ভূগর্ভস্থ স্থানে ঠাণ্ডা হওয়ার জন্য সংরক্ষণ করা হত তার উপরে সাম্ভাব্য আলোচনা করা হয়েছে।

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষণার মূল লেখক জিয়াজিং অয়াং বিবিসিকে জানিয়েছেন, আগে ধারণা করা হয়েছিল চীনে বার্লি পৌঁছেছে এক হাজার বছর আগে, কিন্তু এতো আগে চীনের মৃৎশিল্পে বার্লির অস্তিত্ব আমাদের বিস্মিত করেছে।

বিয়ারের যে রেসিপি পাওয়া গেছে তাতে বোঝা যায় সেখানে চীনা ও পশ্চিমা রেসিপির মিশ্রণ রয়েছ। পাঁচ হাজার বছর আগে যে বিয়ার চীনারা খেতো তার স্বাদ আসলে কেমন ছিল সেটা রহস্য হয়েই থাকবে।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা