,

দেশি মুরগি বছরে দুই শতাধিক ডিম দেবে

photo-1463323588নিউজ ডেস্ক : আধুনিক পদ্ধতিতে লালন পালন করে দেশি জাতের মুরগির কাছ থেকে বছরে দুই শতাধিক ডিম পাওয়া যাবে। এই নতুন দেশি জাতের মুরগির উদ্ভাবন করেছে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট।

আজ রোববার সকালে খুলনার ডুমুরিয়ায় দেশি মুরগি সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় দেশে প্রথমবারের মতো নারীদের মধ্যে মুরগি প্রদান কর্মসূচির উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।

ডুমুরিয়া উপজেলা কমপ্লেক্স মিলনায়তনে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. তালুকদার নুরুন্নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক অজয় কুমার রায়, খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার সুভাষ চন্দ্র সাহা প্রমুখ।

এই অনুষ্ঠানের মাধ্যমে ডুমুরিয়া উপজেলার ৫০টি পরিবারের গৃহিণীদের চারটি করে নতুন দেশি জাতের মুরগি প্রদান করা হয়।

দেশি জাতের এই মুরগি লালন-পালন করে অস্বচ্ছল পরিবারের সদস্যরা পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে আনতে পারবে। বাংলাদেশে এই প্রথম ডুমুরিয়া উপজেলা থেকে এই প্রকল্পের কার্যক্রম শুরু হলো।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে