,

কসবায় লোড টেস্ট ছাড়াই সেতু নির্মাণ

10966_31লোড টেস্ট ছাড়াই ব্রাহ্মণবাড়িয়ায় একটি সেতু নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় বাসিন্দারা লোড টেস্টের কোনো আলামত প্রত্যক্ষ করেননি। তবে সেতু নির্মাণ কাজের ফাইলে লোড টেস্টের কাগজপত্র মজুত আছে ঠিকই। কসবা উপজেলার কোনাকাট গ্রামীণ সড়কে সালদা নদীর ওপর ৫৪ মিটার দীর্ঘ এ আরসিসি গার্ডার সেতুটি নির্মিত হচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অগ্রাধিকার ভিত্তিতে গ্রামীণ সড়ক ও হাটবাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ১ কোটি ৪২ লাখ ৬৭ হাজার টাকায় এ সেতুর নির্মাণকাজ হচ্ছে। মেসার্স দুর্গা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানকে গত বছরের ৩০শে সেপ্টেম্বর সেতু নির্মাণ করার কার্যাদেশ দেয়া হয়। অভিযোগ মিলেছে সেতু নির্মাণ কাজের পাইলিং শেষে লোড টেস্ট করা হয়নি। কোনাকাট গ্রামের মোস্তফা সরকার বলেন, বালুর বস্তার স্তূপ সাজিয়ে যেভাবে লোড টেস্ট করা হয় সেরকম কোনো কিছুই আমরা দেখিনি। স্থানীয় ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সাম মিয়া বলেন, লোড টেস্ট করার কোনো আলামত চোখে পড়েনি। তারা নাকি মেশিনে লোড টেস্ট করেছে বলে শুনেছি। সেতু নির্মাণ এলাকায় ঠিকাদার নিয়োজিত পাহারাদার জুলহাস বলেন, আমি দেড়মাস ধরে এখানে আছি। এ সময়ের মধ্যে লোড টেস্ট করতে দেখিনি। এলজিইডির কসবা উপজেলা প্রকৌশলী আবদুল বাছিরও স্বীকার করেন লোড টেস্ট না হওয়ার কথা। তিনি বলেন আমরা ইনটেগ্রেটি টেস্ট করেছি। নির্বাহী প্রকৌশলী মো. রায়হান সিদ্দিকী বলেন, আমি এ বিষয়ে কসবা উপজেলা প্রকৌশলীর সঙ্গে কথা বলেছিলাম। উপজেলা প্রকৌশলী আমাকে জানিয়েছে তারা নাকি পিডি স্যারের সঙ্গে কথা বলে কাজটি করেছে। তবে এ কাজের বিল এখনও দেয়া হয়নি। এদিকে কার্যাদেশ অনুযায়ী এবছরের ৬ই অক্টোবর সেতুর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা। এলজিইডির ফেব্রুয়ারি মাসে দেয়া প্রতিবেদনে দেখা গেছে কাজের অগ্রগতি শতকরা ৪০ ভাগ। সেতু নির্মাণে ব্যবহৃত পাথরও নিম্নমানের।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ