কোরিয়ায় স্টুডেন্ট ভিসা এবং ইপিএস ভিসা নিয়ে প্রতারণা
কোরিয়ায় টিউশন ফি দিয়ে পড়ালেখা একেবারেই অসম্ভব। কোরিয়ায় অধ্যয়নরত বেশিরভাগ ছাত্রছাত্রী কোন না কোন বৃত্তি নিয়ে পড়াশোনা করছে। গত কয়েক বছর ধরে ঢাকায় কয়েকটি প্রতিষ্ঠান কোরিয়ায় উচ্চ শিক্ষা নাম দিয়ে প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। কিভাবে প্রতারণা করছে একটু দেখে নিই।
ঢাকা শহরের একটি স্টুডেন্ট ভিসা কনসাল্টেন্সী ফার্ম কোরিয়ায় উচ্চশিক্ষা নামের সেমিনার করে প্রায়। প্রতি সেমিস্টারে ঢাকা, চিটাগাং, সিলেট থেকে ২০০/৩০০ স্টুডেন্টের ফাইল জমা নেয়। ফাইল প্রতি ৫০হাজার থেকে ১লাখ টাকা পর্যন্ত চার্জ জমা নেয়। বলে দেয়, ভিসা না হলে সব টাকা ফেরত। পরে এডমিশন পেপার দেওয়ার পর টিউশন ফি বাবদ নিবে ৫/৬লাখ টাকা। ধরুন ২০০ছাত্রীর কাছে থেকে এডভান্স এবং টিউশন ফি মিলিয়ে সাড়ে পাচ লাখ টাকা নিলো। তাহলে তাদের প্রাপ্ত টাকার পরিমাণ দাঁড়ায় ১১কোটি কোটি টাকা। এবার ভিসার জন্য আবেদনের পালা। সবাইকে দিয়ে ভিসার জন্য আবেদন করানো হল। এম্বাসি এত স্টুডেন্টস দেখে এখান থেকে ৮/১০ কে ভিসা দিবে। ধরে নিলাম ৮জনকে ভিসা দিলো। তাদের কাছ থেকে এই কনসাল্টেন্সী ফার্ম পাইলো সাড়ে পাচ লাখ+দেড লাখ=৭লাখ*৮=৫৬লাখ টাকা। সেখান থেকে ২.৫লাখ*৮=২০লাখ টাকা ইউনিভার্সিটিতে জমা দিবে টিউশন ফি বাবদ। বাকী থাকলো ৩৬লাখ। উনাদের আসলে ইনকাম এইটা না।
যে ১৯২জন ভিসা পায়নাই তাদেরকে ফাইল ওপেন বাবদ নেওয়া ৫০হাজার থেকে ফেরত দেওয়া হবে ৪০হাজার করে। মানে এই বাবদ ইনকাম হলো ১কোটি ৯লাখ ২০০০০টাকা। টিউশন ফি বাবদ নেওয়া টাকার ১০%কেটে রাখবে। বাকী টাকাও অনেককেই বছর খানেক ঘুরাইয়া তারপর দিবে। একটু ভয় টয় দেখালে হয়ত ৩/৪লাখ টাকা পাবেন। এক/দুই মাস ঘুরানোর পরে দেখবেন ওই অফিসে নতুন নাম দিয়ে আরেক কনসাল্টেন্সী ফার্ম। এবার কপালে হাত দিবেন এই প্রায় দুইশত মানুষ।
একেবারে একইরকম উদাহরণ ইপিএসের ক্ষেত্রে। ইপিএস লটারী অবশ্যই আপনার নাম আসবে। না আসলে পুরো টাকা ফেরত। এই ধরণের কিছু প্রতারক আছে। ধরুন একজন ১০০জনের কাছ থেকে টাকা নিল ১লাখ করে। ১০জনের নাম আসল (লটারীতে এমনিতে নাম আসল)। সে বাকী ৯০জনের টাকা ফেরত দিলে বাকী১০জনের ১০ লাখ টাকা নিয়ে রাতারাতি লাখপতি হয়ে গেল।
এই ধরণের অসংখ্য রকম প্রতারণা হচ্ছে। অনেকেই জেনে শুনেই এই ধরণের প্রতারণা ধরা দিচ্ছেন। যদি লেগে যায় এই আশায়…।











