,

আজ ১৪ এপ্রিল আশুগঞ্জ গণ হত্যা দিবস

13000303_1700585860199431_4065235611680143341_n১৯৭১ সালে যখন পাক বাহিনী দেশব্যাপী নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছিল। ঠিক সেই সময়ে ১৪ এপ্রিল পাকিস্তানি বর্বরবাহিনী আশুগঞ্জে ২৫০ জনকে নির্মমভাবে হত্যা করেছিল। আজ বাঙ্গালী জাতির জন্য দিনটি আনন্দের হলেও আশুগঞ্জ বাসীর জন্য বেধনা দায়ক দিন। পাক বাহিনী আধুনিক সমরাস্ত্রে সু-সজ্জিত হয়ে আশুগঞ্জের খাদ্য শষ্য সাইলোতে ইষ্টার্ণ জোনের হেড কোয়ার্টার স্থাপনের লক্ষ্যে হেলিকপ্টার যোগে আশুগঞ্জের সোনারামপুরে প্রায় ৫ হাজার সৈনিক অবতরণ করে। এখান থেকে পাকবাহিনী ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জসহ বিভিন্ন এলাকায় তাদের অপারেশন চালায়। ১৪ এপ্রিল পাক সোনারা আশুগঞ্জে অবতরন করে প্রথমে তারা আশুগঞ্জ বাজারে আসার পথে সোহাগপুরে হামলা চালায়। পরবর্তীতে পাক বাহিনী সোনারামপুর, আশুগঞ্জের ধানের আড়তে,আশুগঞ্জ মাছ বাজার, রেল গেইটে,রেল ষ্টেশনে, বড়তল্লায়, খোলাপাড়ায়, লালপুরে, চরচারতলা গ্রামের নিরীহ লোকজনকে কিছু বুঝার আগেই আটক করে লাইনে দাড় করে ব্রাশ ফায়ার করে পাক বাহিনী আশুগঞ্জ উপজেলায় আড়াই শতাধিক নিরীহ লোক হত্যা করে। জানা যায়, ১৯৭১ সালের ১৪ এপ্রিল পাক বাহিনী বিভিন্ন এলাকা থেকে লোকজন ধরে এনে সাইলোর কাছে, মেঘনা নদীর উপর নির্মিত রেল সেতুর কাছে, ধানের আড়তের মাঠে, মাছ বাজারে, রেল ষ্টেশরে কাছে আশুগঞ্জের ৫টি স্পটে নির্মমভাবে নিরীহ লোকদের ধরে এনে পাখিরমত গুলি করে হত্যা করে। স্বাধীনতার ৪৩ বছর পর ও আশুগঞ্জে কোন স্মৃতি স্থম্ভ গড়ে উঠেনি। যাদের তাজা রক্তের বিনিময়ে দেশ ও জাতির আজ স্বাধীন তাদের কবরগুলি সংরক্ষণের জন্য সরকার দ্রুত ব্যবস্থা নিবেন বলে আশুগঞ্জ উপজেলাবাসী আশা প্রকাশ করেন। এদিকে, যে সকল স্থানে গনহত্যা সংগঠিত হয়েছে এর মধ্যে অন্যতম মেঘনা নদীর তীরে আশুগঞ্জ সাইলো। সেখানে হাজারো লোকজনকে হত্যা করে লাশ ফেলে দেয়া হতো। কিন্তু এ স্থান সংরক্ষন করে গড়ে উঠেনি কোন স্মৃতি স্থম্ভ। উল্টো সে স্থান দখল করে গড়ে উঠছে ১লক্ষ ৫ হাজার মেট্রিকটন ধারন ক্ষমতার নতুন একটি খাদ্য গুদাম। তাই ক্ষুদ্ধ স্থানীয় মুক্তিযোদ্ধারা। যে সকল স্থানে গন হত্যা সংগঠিত হয়েছে সে সকল স্থানে স্মৃতি স্থম্ভ গড়ে তেলার জন্য সরকারের উধ্বতন মহলকে বারবার জানানো হলেও এসব স্থানে স্মৃতি স্থম্ভ গড়ে উঠেনি বলে জানান স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ইকবাল হোসেন।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা