,

ধর্মের বিরুদ্ধে লিখলেই তারা হয়ে গেলো মুক্তচিন্তার অধিকারী : প্রধানমন্ত্রী (ভিডিও)

160414074213_hasina_pahela_boishak_gonovobon_640x360_bbc_nocredit-400x224প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে লেখা কখনো গ্রহণযোগ্য নয়।বাংলা নববর্ষের প্রথম দিনে ঢাকায় এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমার ধর্ম আমি পালন করি, কিন্তু আমার ধর্ম সম্পর্কে কেউ যদি নোংরা কথা লেখে, বাজে কথা লেখে সেটা আমরা কেন বরদাশত করবো’।
গণভবনে তাকে শুভেচ্ছা জানাতে আসা দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখছিলেন তিনি।
শেখ হাসিনা বলেন এখন একটা ফ্যাশন দাঁড়িয়ে গেছে যে ধর্মের বিরুদ্ধে কিছু লিখলেই তারা হয়ে গেলো মুক্তচিন্তা। ‘আমি তো এখানে মুক্তচিন্তা দেখিনা,আমি এখানে দেখি নোংরামি’।
তিনি বলেন, ‘যাকে আমি নবী মানি তার সম্পর্কে নোংরা কেউ যদি লেখে সেটা কখনো আমাদের কাছে গ্রহণযোগ্য না’।
প্রধানমন্ত্রী বলেন নোংরা কথা, পর্ণ কথা এগুলো কেন লিখবে ? এটা তো সম্পূর্ণ নোংরা মনের পরিচয়। ‘আবার একজন লিখলে আরেকজন খুন করে প্রতিশোধ নিবে এটা তো ইসলাম ধর্ম বলেনি’।
তিনি বলেন, বোমা মেরে মানুষ হত্যা করা বা মানুষের জীবনের উপর হুমকি দেয়া -এটা ধর্মে কোথায় বলা আছে? ‘যারা এ ধরণের হুমকি দেয় তারাই তো ধর্মকে অবমাননা করে’।
একই সাথে প্রধানমন্ত্রী নববর্ষের অনুষ্ঠানের বিষয়ে সরকারের পক্ষ থেকে দেয়া নির্দেশনা পালনের জন্যেও সবার প্রতি আহবান জানান।

https://www.youtube.com/watch?v=HTkkBnXJvfY

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে