,

সাভারে সিএনজি স্টেশনে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ২

2016_04_14_18_09_45_MIQdIMwN8qdi8BVuR1RRp6c57ebRAS_originalসাভার প্রতিনিধি : সাভারের একটি সিএনজি স্টেশনে গ্যাস নেয়ার সময় প্রইভেটকারের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে আশুলিয়ার নয়ারহাট এলাকার ডেল্টা সিএনজি ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, গাড়ির মালিক সজল মিয়া (৩০) ও সিএনজি স্টেশনের অপারেটর শামীম (২৭)। নিহত সজল আশুলিয়া থানার চাকল গ্রামের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার বিকেলে একটি প্রাইভেটকারে গ্যাস দিচ্ছিলেন সিএনজি স্টেশনের অপারেটর শামীম। এসময় হঠাৎ করে বিকট শব্দ হয়ে প্রাইভেটকারের ভেতরে থাকা গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই শামীম নিহত হন। ও গাড়ির মালিক সজল সাভার এনাম মেডিকেলে চিকিৎসারত অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মারা যান।

এসময় আরো চারজন গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনা পরিদর্শন করেছে।

এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়াও নিহতের লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে