,

বৈশাখ উৎ​সবে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ঢল

17836-untitled-1নিউজ ডেস্ক : পহেলা বৈশাখের সকালের কড়া রোদ উপেক্ষা করে ঢাকার মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় ঢল নেমেছে নানা বয়সী দর্শনার্থীদের।

ঘন গাছগাছালির মধ্যে খাঁচায় বন্দি হাজারো প্রাণী উপভোগ করছেন তারা। বর্ণিল সাজে শিশু-কিশোর থেকে শুরু করে, যুবক-যুবতী, নারী-পুরুষ সবাই রয়েছেন এই তালিকায়।

বৈশাখী পোশাক পরে হাতে-মুখে অাল্পনা এঁকে শিশু-কিশোরদের পদচারণায় মুখর চিড়িয়াখানা। অফিস ছুটি থাকায় অনেকে এসেছেন পুরো পরিবার নিয়ে। উপভোগ করেছেন বন্য প্রাণীর দর্শন।

চিড়িয়াখানার তথ্য কর্মকর্তা ওয়ালিউর রহমান জানান, প্রবেশ ফি ২০ টাকা দিয়ে সন্ধ্যা পর্যন্ত ভেতরে থাকতে পারবেন দর্শনার্থীরা।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, বিভিন্ন প্রজাতির দুই হাজার ৬৪৭টি প্রাণী অাছে। এদিকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং দর্শনার্থীদের নির্মল বিনোদন দিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা