,

ধর্মীয় অনুভূতিতে আঘাত সহ্য করা হবে না : প্রধানমন্ত্রী

f4cb86ebbff5c469c2e51e5c3449790a-14-04-16-PM_Gonobhaban-82নিউজ ডেস্ক : মুক্তচিন্তার নামে ধর্মীয় অনুভূতিতে আঘাত সহ্য করা হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সকালে গণভবনে বাংলা নববর্ষ উপলক্ষে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শেখ হাসিনা নববর্ষ পালনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দিকনির্দেশনা মেনে চলার আহ্বান জানান। সরকারপ্রধান আরো বলেন, জাতিগত সংস্কৃতি ও ধর্মীয় উৎসব একসঙ্গে পালনে বাধা নেই।

শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের সব মানুষ, একেবারে সারা দেশে যত মানুষ, সবাইকে আমি এই বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এটাই চাই, যে নির্দেশনাগুলো আমাদের সরকারের পক্ষ থেকে গেছে, সবাই সেগুলো যথাযথভাবে মেনে একটা সুন্দর শান্তিপূর্ণ পরিবেশে এই উৎসব সবাই মিলে উদযাপন করবে এবং সেটা করেও যাচ্ছেন সবাই। আমাদের দেশের মানুষ মানে সবকিছু। আরেকটা বিষয় আমি বলব, কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে লেখা এটা কখনো গ্রহণযোগ্য নয়।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা