,

সুন্দরবনের আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

BAGERHAT-1NEWS-PICবাগেরহাট প্রতিনিধি : সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের নাংলি ফরেস্ট ক্যাম্প এলাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।

এর আগে বুধবার সকাল ১০টার দিকে ওই এলাকায় আগুন লাগার ঘটনা ঘটে। পরে তা বুধবার (১৩ এপ্রিল) রাত ১০টার দিকে নিয়ন্ত্রণে আসে।

বন বিভাগের ধানসাগর স্টেশন কর্মকর্তা সুলতান মাহামুদ জানান, বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল থেকে ঘটনাস্থলে মাঝে মাঝে ছোট ছোট কিছু ধোয়ার কুণ্ডলি দেখা গেছে। তবে আগুনে পোড়া ধংসাবশেষ থেকে ধোয়া বের হচ্ছে বলে জানা যায়। এছাড়া নতুন করে আগুন ছড়ানোর কোনো সম্ভবনা নেই। তবে বন বিভাগ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল নিবিড় পর্যবেক্ষনে রেখেছে।

এর আগে বুধবার সকাল ১০টার দিকে সুন্দরবনের ধানসাগর স্টেশনের নাংলি ফরেস্ট ক্যাম্পের আব্দুল্লাহর ছিলা এলাকায় আগুন দেখতে পায় বন বিভাগের কর্মীরা। দ্রুত তা ছড়িয়ে পড়ে পাশের পঁচাকোড়ালিয়া ও নাপিতখালী (বিল) এলাকায়।

বনের ওই সব এলাকার বুধবার প্রায় ১০ একর জুড়ে আগুন জ্বলতে দেখা গেছে। এতে পুড়ে গেছে সুন্দরীসহ বনের বিভিন্ন প্রজাতির গাছ ও লতাগুল্ম। তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সঙ্গে নিয়ে বনবিভাগ আগুন নেভানোর কাজ করে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। দ্য রিপোর্ট

এদিকে, আগুনের ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে বন বিভাগ। গঠিত তদন্ত কমিটিকে আগামী ১৪ কর্মদিবসের মধ্যে তদন্দ প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ ঘটনার ১৭ দিন আগে ২৭ মার্চ সুন্দরবনের নাংলি ক্যাম্প এলাকায় আগুন লেগে প্রায় দেড় একর বনভূমি পুড়ে যায়। এ ঘটনা তদন্তের পর ৩ এপ্রিল প্রতিবেদন দেওয়া হয়। তাতে আগুনের জন্য বনজীবী ও স্থানীয়দের ‘অসতর্কতা’কে দায়ী করা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে