,

আরও এক বছর পানি সংকট থাকবে ঢাকায় 

 

 
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পানি বিতরণ সংস্থা ওয়াসার পানি বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। একই সঙ্গে ঢাকায় পানি সংকট দূর হতে এক বছর সময় লাগবে বলেও জানানো হয়েছে।বুধবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

download

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাসনিম এ খান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘এখন থেকে ওয়াসার পানি বিক্রি করা যাবে না। এই পানি বিক্রির সুযোগ নিয়ে একটি দুর্নীতির ক্ষেত্র তৈরি হয় এবং ওয়াসার কিছু কর্মকর্তা-কর্মচারী দুর্নীতিতে জড়িয়ে পড়েন।’

মন্ত্রী আরো বলেন, ‘যেখানে পানির সংকট, সেখানে ওয়াসার দায়িত্ব হলো পানি পৌঁছে দেওয়া। এখন যে পানি সংকট আছে ঢাকায়, এটা দূর হতে আরো এক বছর সময় লাগবে।’তিনি বলেন, ‘পানি সংকটের কারণ আমরা উদঘাটন করতে পেরেছি। এখন সমাধানের লক্ষ্যে কাজ চলছে। আমাদের নেওয়া পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে নতুন পাম্প স্থাপন, পুরোনো পাম্পের উত্তোলন ক্ষমতা বাড়ানো এবং এগুলো মেরামত করা। এগুলো শেষ হতে এক বছর লাগবে। এরপর পানি সংকট থাকবে না।’

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘ঢাকায় ভূতলের (আন্ডারগ্রাউন্ড) পানির ব্যবহার ৭০ শতাংশ এবং শোধনাগারের মাধ্যমে ভূপৃষ্ঠের পানির ব্যবহার ৩০ শতাংশ। আগামী কয়েক বছরের মধ্যে আমরা এটা উল্টে ফেলব।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা