,

ট্যানারি স্থানান্তর সিদ্ধান্তের কোনো নড়চড় হবে না : শিল্প সচিব

tanariনিউজ ডেস্ক : ট্যানারি স্থানান্তর নিয়ে সরকারের আগের সিদ্ধান্তের কোনো নড়চড় হবে না বলে জানিয়েছেন শিল্প সিনিয়র সচিব মোশাররফ হোসেন ভূইয়া।

বুধবার দুপুরে ট্যানারি শিল্প সংশ্লিষ্ট দুই সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এরপর শিল্প মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন ও ফিনিশড লেদার গুডস এন্ড ফুটওয়্যার এক্সপোর্ট এসোসিয়েশনের নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসেন শিল্প সচিব।

বৈঠকের আগে শিল্প সচিব বলেন, পরিবেশবিদরাসহ দেশের সর্বশ্রেণির মানুষ চায়, ট্যানারি তাড়াতাড়ি স্থানান্তর হোক। ট্যানারি স্থানান্তর না করে মালিকরা ক্ষতির শিকার হচ্ছেন, তেমনি ক্ষতির মুখে ফেলছেন দেশের ভাবমূর্তি। এতে রফতানিতে ধ্বস নেমেছে। এজন্য নিজেদের ব্যবসা ফেরাতে এবং দেশের ভাবমূর্তি পুনরুদ্ধারে এদের সাভার যেতেই হবে।

মোশাররফ হোসেন ভূইয়া বলেছেন, ট্যানারি স্থানান্তর নিয়ে সরকারের আগের সিদ্ধান্তের কোনো নড়চড় হবে না। এ পর্যন্ত যেসব সিদ্ধান্ত হয়েছে, তার সবই বলবৎ থাকবে। আমরা চাই, কাল বিলম্ব না করে হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি স্থানান্তর করা হোক। এতে কোনো প্রকার ব্যত্যয় ঘটবে না। কারো শৈথিল্য মেনে নেয়া হবে না।

বৈঠকে শিল্প সচিব ছাড়াও উপস্থিত ছিলেন বিসিকের চেয়ারম্যান হযরত আলী, বিসিক চামড়া শিল্প নগরী প্রকল্প পরিচালক আব্দুল কাইয়ূম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলাপমেন্ট স্টাডিজের অধ্যাপক ড. ইউছূফ, বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশনের সভাপতি শাহিন আহমেদ, বাংলাদেশ ফিনিশড লেদার গুডস এন্ড ফুটওয়্যার এক্সপোর্ট এসোসিয়েশন সভাপতি মহি উদ্দিন মাহি প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা