,

যশোরে নিখোঁজ দুই শিবির নেতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার

abujar_and_shamim_9804নিউজ ডেস্ক : ঝিনাইদহ থেকে আইনশৃংখলা বাহিনীর পরিচয়ে অপহৃত দুই শিবির নেতার গুলিবিদ্ধ লাশ যশোর থেকে উদ্ধার হয়েছে।

বুধবার সকাল ৮টার দিকে যশোরের লাউখালী শ্মশান এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন ঝিনাইদহের কালিগঞ্জ পৌরসভা শিবিরের সভাপতি ও চাপালী গ্রামের নূর মোহাম্মদের ছেলে আবুজর গিফারী (২৩) এবং কেসি কলেজের শিবির নেতা ও খয়েরতলা এলাকার শামীম হোসেন (২০)।

যশোর কোতয়ালী থানার ওসি ইলিয়াস হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সকালে সদর উপজেলার লাউখালি শ্মশান সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাত দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, নিহত দুজনের লাশের শরীরে গুলির চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠনো হয়েছে।

নিহতদের পরিচয় সম্পর্কে ওসি বলেন, নিহতদের নাম পরিচয় এখনও নিশ্চিত হতে পারিনি। তবে শুনেছি, তাদের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জে।

তবে স্বজনরা জানিয়েছেন, লাশ দুটি আবুজর গিফারী ও শামীমেরই।

তারা জানান, গত ১৮ মার্চ শুক্রবার জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে ঝিনাইদহের জামতলা মোড় থেকে দুটি মোটরসাইকেল যোগে আসা চারজন ব্যক্তি পুলিশ পরিচয়ে আবুজর গিফারিকে তুলে নিয়ে যায়। অপহরণকারীরা তাকে নিয়ে গান্না সড়কের দিকে চলে যায়।

পরে তার পরিবারের সদস্যরা এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় যোগাযোগ করলে ওসি আনোয়ার হোসেন গিফারিকে আটকের কথা অস্বীকার করেন।

এদিকে গত ২৫ মার্চ শামীম হোসেনকেও পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়।

পরে পরিবারের সদস্যরা কালিগঞ্জ থানায় যোগাযোগ করলে পুলিশ শামীমকে আটকের কথাও অস্বীকার করে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা