,

জাসাসের বর্ষবরণে যাবেন খালেদা জিয়া

 

নিজস্ব প্রতিবেদক : বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থার (জাসাস) বর্ষবরণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।বাংলা নববর্ষ উপলক্ষে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ লক্ষ্যে জাসাসের পক্ষ থেকে অনুমতি চেয়ে ইতোমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) চিঠিও দেয়া হয়েছে।

khaleda20150815001500_1656

জাসাস সভাপতি এম এ মালেক মঙ্গলবার (১২ এপ্রিল) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, প্রতি বছরের ন্যায় এবারো নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাসাসের উদ্যোগে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হবে। এ ব্যাপারে অনুমতি চেয়ে আমরা ইতোমধ্যে পুলিশকে (ডিএমপি) চিঠি দিয়েছি। আশা করছি, আজকালের মধ্যেই অনুমতি পেয়ে যাব।

মালেক আরো জানান, জাসাসের বর্ষবরণের অনুষ্ঠান বৃহস্পতিবার দুপুর ২টা থেকে শুরু হবে। ম্যাডাম (খালেদা জিয়া) বিকেল ৩টার মধ্যে নয়াপল্টনে বর্ষবরণ অনুষ্ঠানে এসে পৌঁছুবেন। বর্ষবরণ অনুষ্ঠান থেকে তিনি (খালেদা) দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাবেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা