,

জমি সংক্রান্ত বিরোধে সাভারে জাপান প্রবাসীকে কুপিয়ে হত্যা

 
নিজস্ব প্রতিবেদক :ঢাকার অদূরে সাভারে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রেজাউল করিম রাজা (৩০) নামের এক জাপান প্রবাসীকে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার সন্ত্রাসী বাহিনী কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়ছেন আরও ৯ জন।
মঙ্গলবার দুপুরে সাভারের থানারোড এলাকার সেটেলম্যান্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে পুলিশ সুজন ও মজিদ নামের ২ জনকে আটক করে।7_20

 

আহতদের মধ্যে জিসান, সাগর, আজিজ ও সোহরাব নামের ৪ জনের নাম জানা গেছে। বাকিদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সাভার পৌর এলাকার রেডিও কলোনী মহল্লায় সোহরাব হোসেনের সাথে ভাটপাড়া মৌজায় ৯ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে সাভার পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এরশাদুর রহমান এরশাদের সাথে বিরোধ চলে আসছিলো।

 

 

এ জমি নিয়ে মঙ্গলবার সাভার থানা রোডে উপ-সহকারী সেটেলমেন্ট অফিসারের কার্যালয়ে কানুনগো সাইফুল ইসলামের কক্ষে দুই পক্ষের আপিল শুনানি চলছিল। এসময় উভয় পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা ও বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষ সেটেলম্যান্ট অফিস থেকে বাইরে বের হলেই সোহরাব ও আওয়ামী লীগ নেতা এরশাদ গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আওয়ামী লীগ নেতা এরশাদ গ্রুপের সন্ত্রাসীদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে অন্তত ১০ জন আহত হয়। তাদেরকে উদ্ধার করে পার্শ্ববর্তী এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাপান প্রবাসী রেজাউল করিম রাজাকে মৃত ঘোষণা করেন।

সেটেলম্যান্ট অফিসের পেশকার হাফিজুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, দু’পক্ষ আমাদের অফিসের ভেতরে উত্তেজিত হয়। পরে তারা অফিস থেকে বের হয়ে বাইরে যাওয়ার পরপরই সংঘর্ষে জড়িয়ে পড়ে। সেখানে কি হয়েছে তা আমারা জানি না। নিহত রেজাউল করিম রাজা দীর্ঘদিন ধরে জাপান প্রবাসী। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

এবিষয়ে সাভার মডেল থানার সিনিয়র সহকারি পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ঘটনার সাথে জড়িত দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ