,

অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রামে ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

 

 

নিজস্ব প্রতিবেদক : সংঘর্ষের জেরে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে দুই অনুষদের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় কয়েকজন ছাত্র আহত হয়। এর পর কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে।বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা খলিলুর রহমান জানান, ছাত্র সংঘর্ষের জের ধরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ও হল বন্ধ ঘোষণা করা হয়েছে। বিকালের মধ্যে ছাত্রদের ও পরদিন সকাল ১০টার মধ্যে ছাত্রীদের হল ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে।

2015_09_06_18_21_01_OQEBUvJcBukbwAfMWptPSuq0YFn4xq_800xauto

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ক্রিকেট খেলা নিয়ে দুই অনুষদের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে দুপুরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।মঙ্গলবার সকালে আরিফুল ইসলাম নামে তৃতীয় বর্ষের ছাত্রকে ভেটেরিনারি মেডিসিন অনুষদের শিক্ষার্থীরা মারধর করে বলে ফিশারিজ অনুষদের শিক্ষার্থীরা অভিযোগ তুললে উত্তেজনা তৈরি হয়। পরে দুপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়।

 

বিশ্ববিদ্যালয়ের উপাচর্য গৌতমবুদ্ধ দাশ সাংবাদিকদের বলেন, এটি একটি অপ্রীতিকর ঘটনা। এর জেরে যাতে আরো বড় কিছু ঘটতে না পারে সেজন্য শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে উপচার্যের বিশেষ ক্ষমতাবলে ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে