,

আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টাকা ছাড়া রোগী দেখেন না আরএমও

B Baria map mainআমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া॥ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মোক্তাদির ভূঁইয়ার বিরুদ্ধে হাসপাতালে বসেই টাকা নিয়ে রোগী দেখার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া তিনি আরএমও হয়েও সময়ে-অসময়ে বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে বসে রোগী দেখেন বলে অভিযোগ রয়েছে। গতকাল শনিবার সরজমিনে গিয়ে মোক্তাদির ভূঁইয়ার বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। দুপুর সোয়া ১২টার দিকে টাকা কম দেওয়ায় এক শিশু রোগীর লোকজনকে ধমক দেন। তবে তিনি বলেন, আমি টাকা নেই না। টাকা কেন দিতে চাচ্ছে এ কারণে রাগ করে কথা বলেছি। তাহলে ফেরত না দিয়ে টাকা কেন পকেটে ঢোকালেন এমন প্রশ্নের জবাবে তিনি চুপ থাকেন।
হাসপাতাল সংশি¬ষ্ট ও ভুক্তভোগীরা জানান, হাসপাতালে বসে তিনি রোগীদের কাছ থেকে নেন। এটা এখন ওপেন সিক্রেট হয়ে গেছে। রোগের ধরণ বুঝে তিনি রোগীর কাছ থেকে টাকা আদায় করেন। তবে তাকে সর্বনিম্ন ৫০ টাকা দিতে হয়। উপজেলার আজমপুর গ্রামের মারফত আলীর স্ত্রী অরুণা বেগম তার এক সন্তানকে হাসপাতালের তার কক্ষে দেখিয়ে ৪০ টাকা দিলে ক্ষেপে উঠে ধমক দেন। পরে ১০টাকা দিয়ে তিনি রেহাই পান। পরে তিনি টাকা নেওয়ার কথা অস্বীকার করেন। বলেন, আমি তো টাকা নেই নি। টাকা দিতে যাচ্ছে কেন এ কারণে রাগ করেছি। তাহলে টাকা ফেরত না দিয়ে পকেটে ঢোকালেন কেন- এমন প্রশ্নের জবাবে তিনি চুপ থাকেন। নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতাল সংশি¬ষ্ট একাধিক ব্যক্তি, ফার্মেসি মালিক, মেডিকেল সেন্টার সংশ্লিষ্ট রা জানান, টাকা না দিলে রোগীদের সঙ্গে খারাপ আচরন করেন। একজন লোক রেখেছেন টাকা আদায়ের তদারকি করার জন্য। ভুক্তভোগীরা জানান, মোক্তাদির ভূঁইয়ার বাড়ি আখাউড়া হওয়ায় তিনি দাপট দেখান। এছাড়া তিনি নিজেকে এক সময়ে তুখোড় ছাত্রলীগ নেতা পরিচয় দিয়ে মেডিকেল বিভাগের নিজের অনেক লোক আছে বলেন। যে কারণে কেউ ভয়ে কিছু বলতে চান না।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচও) ডা. শাহ আলমকে পাওয়া যায়নি। তিনি দেশের বাইরে থাকায় দায়িত্বে থাকা ডা. মাজহারুল ইসলাম বলেন, এ ডাক্তারের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ আগেও শুনেছি। ইউএইচও এলে বিষয়টি জানানো হবে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা