,

মিরপুরে একই পরিবারের ৪ জন অ্যাসিডদগ্ধ

 
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরের রুপনগর এলাকায় মুখোশধারী দুর্বৃত্তদের ছোড়া এসিডে একই পরিবারের ৪ জন দগ্ধ হয়েছেন।বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। তাদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

acid20150618153747

দগ্ধদের মধ্যে সুরুজ আলম খান (৩৫) ডান হাতে, তার স্ত্রী মাহফুজা আক্তার সূবর্ণার (২৮) মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে, তাদের সন্তান সানজিদা সুলতানা রিমা (৯) ডান হাতে এবং সূবর্ণার বোন নিলুফার আত্তার (৩২) ডান হাতে দগ্ধ হয়েছেন।সূর্বণা জানান, তিনি স্থানীয় একটি গার্মেন্টসে কাজ করেন। ভোরে ঘরের দরজা খোলা থাকা অবস্থায় মুখোশ পড়া দুই যুবক ঢুকে অ্যাসিড ছুড়ে পালিয়ে যায়।

 

এ সময় তার স্বামী ওই যুবকদের পাশে দাঁড়িয়ে ছিলেন। পারিবারিক কলহ থাকায় এ ঘটনায় তার স্বামী জড়িত থাকতে পারেন বলে সূর্বণার অভিযোগ।রুপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ ‍‌আলম জানান, তারা ঘটনা শুনে ওই বাড়িতে পুলিশ পাঠিয়েছেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা