,

মুসলিম নারীকে কটাক্ষ বোরখা পরায়

 

 
আন্তর্জাতিক ডেস্ক : জাতি ও ধর্ম বিদ্বেষের বীজ মনে হয় পৃথিবী ধ্বংস না হওয়া পডর্যন্ত থেকেই যাবে। এ যেন মানুষের মজ্জাগত। এমনই ঘটনা ঘটলো প্রথম বিশ্বের শহর লন্ডনের একটি ডিপার্টমেন্টাল স্টোরে। বোরখা পরা মুসলিম নারীকে এক ইংরেজ তাকে ‘ব্যাটম্যান’ বলে কটাক্ষ করেন।

1370222444

বোরখা পরা আহলাম সঈদ নামের ওই মুসলিম নারী লন্ডনের ওই ডিপার্টমেন্টাল স্টোরে বাজার করতে আসেন। আর তখনই ওই ইংরেজ আহলামের দুই ছেলের সামনেই তাকে অপমানসূচক এ মন্তব্য করেন।আহলাম জানিয়েছেন, তিনি দোকান থেকে বেরিয়ে এলে ওই ব্যক্তিও পিছন পিছন বেরিয়ে এসে তাকে ‘ব্যাটম্যান’ বলেন এবং তা নিয়ে গানও গান। এরপরই গোটা ঘটনা অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে ফোনে রেকর্ড করেন আহলাম।

 

 

আহলামের তোলা ভিডিওতে দেখা যায় ওই লোকটি তাকে বলছেন, কেন এমন জামাকাপড় পড়েছেন? এমনকি আহলাম নারী নাকি পুরুষ সেটাও জানতে চেয়েছেন তিনি। এর পাশাপাশি বলেন, এটা খ্রিস্টান দেশ, পশ্চিমী দেশ। অর্থাৎ এখানে এসব চলবে না।আহলাম জানিয়েছেন, বোরখা পরতে বাবা-মা তাকে নিষেধ করেছিলেন। এই ভয়টাই তারা পেয়েছিলেন। আর গত কয়েকমাসে প্যারিস ও ব্রাসেলস হামলার পরে এই গঞ্জনা আরো বেড়ে গেছে বলে জানিয়েছেন আহলাম।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা