রবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশ রসাতলে যাবে সাংবাদিকরা ঘুমালে

 

নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘পুলিশ–র‌্যাব দু-এক ঘণ্টার জন্য ঘুমিয়ে পড়তে পারেন কিন্তু গণমাধ্যমকর্মীদের ঘুমিয়ে পড়ার সুযোগ থাকে না। তারা ঘুমিয়ে পড়লে দেশ রসাতলে যাবে।বুধবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে ক্রাইম রিপোর্টাস অ্যাসোসিয়েশন (ক্র্যাবের) নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

Hasanul-Hok-enu

গণতন্ত্রকে বাঁচিয়ে রাখা গণমাধ্যমকর্মীদের গুরুত্বপূর্ণ কাজ মন্তব্য করে তিনি বলেন, ‘মন্ত্রী, এমপি, কর্নেলদের বিরুদ্ধে সঠিক তথ্য দিয়ে তাদের অপরাধ ধরিয়ে দিলে শেখ হাসিনার সরকার নারাজ হয় না। তবে মিথ্যা তথ্য সরবরাহ করে উস্কানিমূলক ঘটনা ঘটালে আমরা বিবৃত হই।’খুনী ও চোর রাজনীতিবিদদের পক্ষে ওকালতি করা বন্ধ করার আহ্বান জানিয়ে ইনু বলেন, ‘গণতন্ত্রকে নিরাপদ করতে হলে জঙ্গিদমন ও জঙ্গির উৎপাত বন্ধ করে দিতে হবে। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের পাশাপাশি গণমাধ্যম কর্মীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।’

 

তথ্যমন্ত্রী বলেন, ‘গণতন্ত্রে কারাগার আছে, পুলিশ আছে। পুলিশ আর কারাগার ছাড়া গণতন্ত্র চলতে পারে না।’ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার আসাদুজ্জামান মিয়া বলেন, ‘গণমাধ্যমের ভূমিকাকে আমরা ইতিবাচকভাবে দেখি। অনেক দুর্নীতি, সন্ত্রাসের ঘটনা ক্রাইম রিপোর্টারদের রিপোর্ট থেকে সংগ্রহ করে অনেক সময় ব্যবস্থা নিয়ে থাকি আমরা।’

 

দেশের মানুষের মধ্যে আইন না মানার সংস্কৃতি বিরাজমান মন্তব্য করে আসাদুজ্জামান মিয়া বলেন, ‘আইন মানার সংস্কৃতিকে উৎসাহিত করতে হলে সাংবাদিক ভাইদের শক্ত হাতে কলম ধরত হবে।’তিনি বলেন, ‘গণমাধ্যমকর্মীরা যদি জননিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য পুলিশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন, তাহলে জাতির জন্য আমরা অনেক কিছু করতে পারবো।’

 

ক্র্যাবের সভাপতি আখতারুজ্জামান লাভলুর সভাপতিত্বে এসময় আরো বক্তব্য দেন- র‌্যাবের অতিরিক্তি মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ জাতীয় আরও খবর

দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী

ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল

বীমা খাতে আস্থা ফেরাতে ডিজিটাল রূপান্তর ও সুশাসনের বিকল্প নেই: ড. তিতুমীর

হামের উপসর্গে ৬ শিশুর মৃত্যু, ময়মনসিংহে বেশি

হাবিবুরসহ ৫ পুলিশের রায় আজ, সরাসরি দেখাবে বিটিভি

ইতালিতে তিন বাংলাদেশি হত্যা: সন্দেহভাজনের ছবি প্রকাশ

এইচএসসি পরীক্ষার সব কক্ষে থাকবে সিসি ক্যামেরা

চট্টগ্রামে ৮০০ একরে গড়বে চীনা শিল্প পার্ক

তুরাগে সাত লাশের খবর গুজব: পুলিশ

রোহিঙ্গা সংকটে ইতিবাচক ভূমিকার আশ্বাস চীনের

বুয়েটকে বিশ্বমানের গবেষণা কেন্দ্রে গড়ার আশ্বাস

দেম্বেলের দ্রুত হ্যাটট্রিকে নতুন রেকর্ড