,

রাজধানীতে ব্যবসায়ীর এক লাখ টাকা ছিনতাই পুলিশ পরিচয়ে

 
নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে পুলিশ পরিচয়ে গাড়িতে তুলে নিয়ে আব্দুল মতিন (৩৫) নামে এক ব্যবসায়ীর কাছ থেকে এক লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।মতিন পুরান ঢাকার ধোলাইপাড়ে মোটরপার্টসের ব্যবসা করেন।গুলিস্তানের উড়ালসেতু এলাকায় বুধবার রাত ১০ টায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে জানা গেছে।

news_img

আব্দুল মতিন জানান, ব্যবসায়িক কাজে এক লাখ তিন হাজার টাকা নিয়ে গোলাপ শাহ মাজারের পাশে আসেন তিনি। হঠাৎ করে একটি মাইক্রোবাস এসে পুলিশ পরিচয় দিয়ে তার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে বলে গাড়িতে উঠিয়ে নেয়। এরপর গাড়িতে তুলে নেওয়ার সঙ্গে সঙ্গেই তার হাত-পা ও চোখ বেঁধে ফেলা হয়।শুরু হয় প্রচণ্ড মারধর। অবশেষে দুই ঘণ্টা পর হাত ও পায়ে কুপিয়ে এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে গুলিস্তান উড়ালসেতুর নিচে তাকে ফেলে যায় দুর্বৃত্তরা।

 

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইন-চার্জ (ওসি) মোজ্জামেল হক জানান, প্রাথমিক চিকিৎসা শেষে আহত ব্যবসায়ী বাসায় চলে যান।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা