,

জীবনযুদ্ধে জয়ী কিয়ান, সবার কাছে অনুপ্রেরণা

17316-kian-3সব প্রতিবন্ধকতাকে পরাজিত করে জীবনযুদ্ধে জয়ী হওয়ার লড়াইয়ে চীনের হুনান প্রদেশের কিয়ান হোঙ্গিয়ান এখন সমস্ত চীনবাসীর কাছে আদর্শ। ২০০০ সালে কিয়ানের বয়স যখন মাত্র চার, তখন একটি ট্রাকের ধাক্কায় মারাত্মকভাবে জখম হন তিনি। এতে কোমরের নিচ থেকে তার দুটি পাই কেটে বাদ দিতে হয়।

মেইল অনলাইন জানিয়েছে, কিয়ানের পরিবারের আর্থিক সামর্থ্য নেই, যে তার জন্য কৃত্রিম পা এর ব্যবস্থা হবে। তার বাবা বুদ্ধি করে একটা উপায় বের করেন। একটি বাস্কেবলকে আধাআধি কেটে তার একটি অর্ধাংশ জুড়ে দেন কিয়ানের কোমরের নীচে। এর ফলে কিয়ানের চলাফেরায় কিছুটা সুবিধা হয়।

২০০৫ সালের মধ্যে কিয়ান চীনে বাস্কেটবল গার্ল নামে বিপুল জনপ্রিয়তা অর্জন করেন। সারা দেশ থেকেই তার কল্যাণকামনায় বিপুল পরিমাণে অনুদান আসতে থাকে। ফলে আগে অর্থাভাবের কারণে যা সম্ভব হয়নি, এবার তা হলো। কিয়ানের বাবা তাকে নিয়ে গেলেন বেজিং এর এক ডাক্তারের কাছে। কিয়ান পেল এক জোড়া কৃত্রিম পা।

কিন্তু কিয়ানের জীবনের প্রকৃত পরিবর্তন শুরু হয় ২০০৭ সাল থেকে। এই বছরেই টাকার অভাবে পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয় কিয়ান। সময় কাটানোর জন্য বাড়ির কাছাকাছি একটি সুইমিং ক্লাবে ভর্তি হন তিনি। সেই ক্লাবের কাজ ছিল, তার মতো প্রতিবন্ধী ছেলেমেয়েদের সাঁতার শেখানো। সাঁতার শিখতে শুরু করে কিয়ান।

২০০৯ এর মধ্যে সাঁতারু কিয়ানের মুকুটে গোঁজা হয়ে যায় অনেকগুলি পালক। ২০০৯ সালেই চাইনিজ ন্যাশনাল প্যারালিম্পিকস প্রতিযোগীতায় একটি সোনার ও একটি রুপোর মেডেল জেতেন তিনি। ২০১১ সালে তার ভাইয়ের মৃত্যুর পর কিছুদিন মনমরা অবস্থায় কাটে কিয়ানের। তার পরে আবার সাঁতারু জীবনে ফিরে আসেন তিনি। ২০১৪ সালে য়ুনান আঞ্চলিক প্যারালিম্পিক গেমসে ১০০ মিটার ব্রেস্টস্ট্রোক সাঁতারে কিয়ান সোনা জেতেন। তারপর থেকে এখনও পর্যন্ত তার জীবন শুধুই সাঁতারু হিসেবে এগিয়ে চলছে।

কিয়ান গোটা চীনে সবার কাছে অনুপ্রেরণা।

https://youtu.be/M2WWge6sn7o

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা