বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শান্তিরক্ষীদের বিরুদ্ধে ‘গুরুতর’ যৌন বিকারের অভিযোগ

1459403532নিউজ ডেস্ক : মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে জাতিসংঘের শান্তিরক্ষীদের ‘গুরুতর অস্বস্তিকর’ যৌন নিপীড়নের অভিযোগের বিষয়ে তদন্ত করা হবে। সংস্থাটির কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে এই কথা।

গত বছর মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের ১০টি শান্তিরক্ষী মিশনের মধ্যে ৬৯ টি শিশু ধর্ষণসহ বিভিন্ন ধরণের যৌন অপরাধের অভিযোগ উঠেছে। তবে সবচেয়ে ভয়ংকর অভিযোগটি তুলেছে এইডস ফ্রি ওয়ার্ল্ড। তারা জানিয়েছে, এক শান্তিরক্ষী সেনা চারজন মেয়েকে কুকুরের সঙ্গে সঙ্গম করতে বাধ্য করেছে। সংস্থাটি জানিয়েছে ২০১৪ সালের ওই ঘটনার পেছনে রয়েছে ফরাসি সেনাবাহিনীর একজন কমান্ডার। এই বিষয়ক অভিযোগও জাতিসংঘের কাছে দাখিল করা হয়েছে বলে জানিয়েছে।

জাতিসংঘ জানিয়েছে তারা এই অভিযোগে ভুক্তভোগীর সংখ্যা ও নির্যাতনের ধরণ সম্পর্কে আরো খতিয়ে দেখছে। জানা গেছে ওই ঘটনার পরে প্রতেক্যটি মেয়েকে স্থানীয় মূদ্রায় ৫ হাজার ফ্রাঙ্ক দেয়া হয় যা সাড়ে ৮ ডলার বা ৬ ইউরোর সমান। একটি মেয়ে অজানা কারণে মারা যায়।

যৌন নিপীড়নের অন্যান্য অভিযোগ গুলো রয়েছে, ফ্রান্স, গ্যাবন, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র ও কঙ্গো সেনাবাহিনীর শান্তিরক্ষীদের বিরুদ্ধে। ২০১৪ সালে সাম্প্রদায়িক দ্বন্দ্বের কারণে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট এর পতন হওয়ার পরে দেশটিকে শৃঙ্খলা ফিরিয়ে আনতে শান্তিরক্ষীদের প্রেরণ করা হয়। বিবিসি।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান