,

ইংরেজি কেবল ভাষা নয়, বর্তমানে এটি প্রযুক্তি : শিক্ষামন্ত্রী

 

 
নিজস্ব প্রতিবেদক : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ইংরেজি এখন কেবল একটি ভাষা নয়, ইংরেজি এখন প্রযুক্তি। বিশ্বায়নের এ যুগে শিক্ষার বিশ্বমান নিশ্চিত করতে নিজস্ব ভাষার পাশাপাশি ইংরেজিকে অবশ্যই গুরুত্ব দিতে হবে।মন্ত্রী বুধবার ঢাকায় নায়েম মিলনায়তন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৫টি স্থানে মাধ্যমিক পর্যায়ের ইংরেজি শিক্ষকদের জন্য আয়োজিত ইংলিশ ল্যাংগুয়েজ টিচিং (ইএলটি) কোর্সের সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন।

nurul_islam_nahid

 

মন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থী শিক্ষকদের সাথে কথা বলেন। অনুষ্ঠানে নায়েমের মহাপরিচালক প্রফেসর হামিদুল হকও বক্তৃতা রাখেন।শিক্ষামন্ত্রী তার বক্তৃতায় প্রশিক্ষণলব্ধ জ্ঞান ক্লাশরুমে প্রয়োগের জন্য প্রশিক্ষণার্থী শিক্ষকদের প্রতি আহ্বান জানান।

 

খুলনা, রংপুর, যশোর, বরিশাল ও রাজশাহীতে ৫টি প্রশিক্ষণ কেন্দ্রে ১২ দিনব্যাপি ইএলটি কোর্সে ২০০ স্কুল শিক্ষক অংশগ্রহণ করেন। এটি এ ধরনের ২য় কোর্স । এর আগে এ ৫টি প্রশিক্ষণ কেন্দ্রে এ ধরনের প্রথম কোর্স সম্পন্ন করে আরো ২০০ স্কুল শিক্ষক।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ