,

বুক জ্বালাপোড়া প্রতিরোধের চার উপায়

photo-1459250895স্বাস্থ্য ডেস্ক : বুক জ্বালাপোড়ার সমস্যায় প্রায় অনেকে ভুগে থাকেন। এটি অনেকের ক্ষেত্রে নিত্যকার সমস্যা। এ থেকে মাঝে মাঝে বমি, পেট ফোলাভাব, শ্বাসকষ্ট, গলায় টকটক লাগা ইত্যাদি অনুভূতি হয়।

কিছু ঘরোয়া উপাদান রয়েছে যেগুলো বুকের জ্বালাপোড়া প্রতিরোধে কাজ করে। জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই জানিয়েছে বুক জ্বালা প্রতিরোধের কিছু ঘরোয়া উপায়ের কথা।

১. আদা

বুক জ্বালাপোড়া ও হজমের সমস্যা প্রতিরোধে আদা বেশ ভালো ঘরোয়া সমাধান। বুকের জ্বালাপোড়া কমাতে আদা খান, আদার চাও পান করতে পারেন।

২. পানি পান করুন

শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে পানি সবচেয়ে কার্যকরী উপাদান। এটি বুকের জ্বালাপোড়া প্রতিরোধে বেশ উপকারী।

বুক জ্বালাপোড়া হলে প্রথমে একটু পানি পান করে নিন। একে বেকিং সোডার সঙ্গে মিশিয়েও খেতে পারেন।

৩. কাঠবাদাম

কাঠবাদাম হজমের জন্য ভালো। প্রতিদিন কিছু কাঠবাদাম খেলে স্বাস্থ্যের অনেক উপকার হয়। এটি বুক জ্বালাপোড়া এবং ব্যথা দূর করতে কাজ করে। এর মধ্যে থাকা অ্যান্টাসিড বুক জ্বালাপোড়া এবং অস্বত্বি প্রতিরোধে কাজ করে।

৪. কলা

বুক জ্বালাপোড়া প্রতিরোধে কলাও খেতে পারেন। কলার মধ্যে থাকা অ্যান্টাসিড উপাদান বুক জ্বালাপোড়া কমাবে। এ ছাড়া এসিড রিফ্লাক্সের সমস্যাও প্রতিরোধ করবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে