,

হঠাৎ নিখোঁজ অপু বিশ্বাস!

Apu_Biswasবিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রে বর্তমানের প্রায় সব ব্যবসা সফল ছবির নায়িকা অপু বিশ্বাস। এখনও তার হাতে রয়েছে একাধিক ছবির কাজ। এত ব্যস্ততা সত্ত্বেও সম্প্রতি কিছুদিন খুঁজে পাওয়া যাচ্ছিল না তাকে।

এমন অভিযোগের জের ধরেই যুগান্তরের পক্ষ থেকে যোগাযোগ করা হয় অপুর সঙ্গে। তার পরই জানা গেল হঠাৎ আড়ালে থাকার আসল কাহিনী।

এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘কিছুদিন ধরে শুটিং থেকে ছুটি নিয়েছি। বাসাতেই নিজের মতো করে দিনগুলো উপভোগ করছি। পাশাপাশি ফিটনেসে নতুন লুক দিতে নিয়মিত জিমে দৌড়ঝাঁপ করতে হচ্ছে।’

তবে কয়েকদিন ধরে তার সঙ্গে যোগাযোগ না করতে পারায় দুঃখ প্রকাশ করেছেন এ অভিনেত্রী। আপাতত এ অবসর সময়ে সবকিছু থেকে বিরত হয়ে নিজের নতুন লুকের প্রতি নজর দিচ্ছেন বলেই জানান তিনি।

বর্তমানে ‘রাজনীতি’ ‘মা’, ‘পাঙ্কু জামাই’, ‘মাই ডার্লিং’, ‘লাভ ২০১৬’, ‘বসগিরি’ ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন অপু বিশ্বাস। এছাড়াও মুক্তির প্রতীক্ষায় রয়েছে রাজ পরিচালিত ‘সম্রাট’ ছবিটি।

অপু বিশ্বাসের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি হল ‘রাজা ৪২০’। এতে তার বিপরীতে নায়ক হিসেবে অভিনয় করেছেন শাকিব খান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে