,

করণ-বিপাশার বিয়ের তারিখ ঘোষণা!

bipasha-basuবিনোদন ডেস্ক : অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের আলোচিত নায়িকা বিপাশা বসু। আগামী ৩০ এপ্রিল প্রেমিক করণ সিং গ্রোভারের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন তিনি।

ভারতের একাধিক গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে। তবে এ বিষয়ে এখনও কোনো বক্তব্য দেননি বিপাশা এবং করণ।

সম্প্রতি করণের মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিপাশা। আর তারপরই ঘনিষ্ঠ মহলে বিয়ের দিন ঘোষণা করেন করণের মা। সেখান থেকেই এই খবর ছড়ায়।

কিছুদিন আগে বিয়ে নিয়ে সাংবাদিকদের মাতামাতিতে কিছুটা বিরক্ত হয়েছিলেন বিপাশা। তখন তিনি কয়েকটি টুইটের মাধ্যমে বলেছিলেন, আমার বিয়ের খবরটা আমিই দেব। আপনারা একটু অপেক্ষা করুন।

‘অ্যালোন’ সিনেমার শুটিংয়ে করণের সঙ্গে দেখা হয়েছিল বিপাশার। বেশ কয়েকবছর চুটিয়ে প্রেম করেছেন আলোচিত এ জুটি। আগের স্ত্রীর সঙ্গে করণের ডিভোর্স সংক্রান্ত জটিলতা থাকায় বিয়ের দিন পিছিয়ে যাচ্ছিল। তবে সেই ঝামেলা এখন আর নেই।

বিয়ে না হলেও বিয়ে পূর্ববর্তী হানিমুন ঠিকই পালন করেছেন এ প্রেমিকযুগল। জন্মদিন পালন হোক বা ছুটি কাটানো— এক সঙ্গে বহু সময় কাটিয়েছেন বিপাশা-করণ।

উল্লেখ্য, করণের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোর আগে বেশ কয়েকবছর বলিউডের আরেক হিরো জন আব্রাহামের সঙ্গে প্রেম করেছেন বিপাশা বসু। তবে সেই প্রেমের সম্পর্ক ভেঙে নতুন করে করণের সঙ্গে প্রেমে জড়ান বিপাশা। তাছাড়া, বিভিন্ন গণমাধ্যমের খবর, একাধিক বিয়েও নাকি করেছিলেন বিপাশা।

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের