,

‘অ-ইহুদিদের ইসরায়েলে নিষিদ্ধ করা উচিৎ’

 

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলে ইহুদি ধর্মের প্রধান ধর্মগুরু অ-ইহুদিদের নিয়ে মন্তব্য করে বড় ধরনের বিতর্ক সৃষ্টি করেছেন। অ-ইহুদিরা যতক্ষণ পর্যন্ত ইহুদিদের নিয়ম-কানুন অনুসরণ না করে ততক্ষণ পর্যন্ত তাদের ইসরায়েলে বাস করতে দেয়া উচিৎ নয় বলে মন্তব্য করেছেন তিনি।

2016_03_29_20_44_35_vqAt0AveibtjSpqjSa3dL8ZHfTzm03_original

ইসরায়েলী গণমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, দেশটির প্রধান ধর্মগুরু ইতঝাক ইউসেফ শনিবার এক ধর্মীয় বক্তৃতায় বলেন, যেসব অ-ইহুদি নোয়াহিদের ৭টি নিয়ম মেনে চলতে ব্যর্থ তাদের বহিষ্কার করে সৌদি আরব পাঠিয়ে দেয়া উচিৎ। উল্লেখ্য, ইহুদিদের ধর্মগ্রন্থ তালমুদে বর্ণিত নবী নুহের ৭টি নিয়মকে ‘নেয়াহিদের আইন’ বলে আখ্যায়িত করা হয়।

 

 

বক্তৃতায় তিনি বলেন, ‘যদি আমাদের হাত দুটি দৃঢ় হয়ে থাকে, যদি আমাদের শাসনক্ষমতা থাকে তবে অ-ইহুদিদের ইসরায়েলে বাস করতে দেয়া উচিৎ হবে না। যদি কোনো গোষ্ঠি নোয়াহিদের বিধান গ্রহণ করতে রাজি না হয় তবে তাকে আমাদের সৌদি আরব পাঠিয়ে দেয়া উচিৎ।’

 

 

তবে যদি কোনো অ-ইহুদি ইহুদিদের নিয়ম-কানুন মেনে চলে তবে ইহুদিদের সেবা করার স্বার্থে তাদের ইসরায়েলে থাকার অনুমতি দেয়া যেতে পারে বলেও মন্তব্য করেছেন ইউসেফ। তিনি বলেন, ‘যারা চাকর হিসেবে কাজ করতে রাজি থাকবে, যারা আমাদের কাজে সাহায্য করতে রাজি থাকবে আমরা তাদের ইসরায়েলে থাকতে দিতে পারি।’

 

 

এদিকে তার এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ইহুদি মানবাধিকার সংস্থা ‘অ্যান্টি-ডিফেমেশন লিগ’ (এডিএল)। ইউসেফের এ মন্তব্য প্রত্যাহার করে নেয়ার জন্য তার প্রতি আহ্বান জানিয়েছে তারা। এটাকে ‘জঘন্য’ এবং অগ্রহণযোগ্য বলে মন্তব্য করে বিবৃতি দিয়েছে এডিএল’র ইসরায়েল দপ্তর।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা