,

মিশরের বিমান ছিনতাই : বেশিরভাগ যাত্রী মুক্ত

1459239793আন্তর্জাতিক ডেস্ক : মিশরের ইজিপ্ট এয়ারের ছিনতাই হওয়া বিমানের বেশিরভাগ মানুষকেই উদ্ধার করা সম্ভব হয়েছে। ইজিপ্ট এয়ার জানিয়েছে, বিমান ছিনতাইকারীর সঙ্গে দর কষাকষির পরে এমএস১৮১ ফ্লাইটের চার জন বিদেশি যাত্রী ও ক্রু মেম্বাররা ছাড়া সবাইকেই ছেড়ে দেয়া হয়েছে।

এর আগে আলেকজান্দ্রিয়া থেকে কায়রো যাওয়ার পথে ইজিপ্টএয়ারের আভ্যন্তরীণ রুটের ফ্লাইটটি ছিনতাই হয়। বিবিসি ইজিপ্ট এয়ারের বরাত দিয়ে জানায় মিশর থেকে ৮১জন আরোহীসহ হাইজ্যাক হওয়া প্লেনটি সাইপ্রাসের লারনাকা বিমানবন্দরে অবতরণ করে। তবে রয়টার্স জানিয়েছে, ক্রু ও যাত্রী মিলিয়ে সেখানে ৬৭ জন ছিলেন। কর্মকর্তারা জানাচ্ছেন, যাত্রীদের সবাইকে মুক্ত করে দিয়েছে ছিনতাইকারীরা। তবে, ঐ ফ্লাইটের চারজন বিদেশী যাত্রী এবং বিমানের ক্রুদের এখনো জিম্মি করে রাখা হয়েছে।

ইজিপ্টএয়ার জানিয়েছে, ছিনতাই হওয়ার পর তাদের ফ্লাইট এমএস ১৮১ কে সাইপ্রাসে নিয়ে দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর লারনাকার বিমানবন্দরে নামতে বাধ্য করা হয়। ওই বিমানের পাইলট ওমর আল-জামালের বরাত দিয়ে মিশরের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের মধ্যে থেকেই একজন উঠে এসে বোমার বেল্ট দেখিয়ে বিস্ফোরণ ঘটানোর হুমকি দেয় এবং লারনাকায় নামতে বাধ্য করে। সেখানে কর্তৃপক্ষের সঙ্গে প্রাথমিক আলোচনার পর ছিনতারীকারী ক্রু ও চার বিদেশি যাত্রীকে রেখে বাকিদের ছেড়ে দেওয়া হয় বলে ইজিপ্টএয়ার এক টুইটে জানায়।

এরপর স্থানীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে ওই উড়োজাহাজ থেকে যাত্রীদের নেমে একটি বাসে উঠতে দেখা যায়। এই পরিস্থিতিতে লারনাকা বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ করে দিয়ে সাইপ্রাসমুখী সব বিমানকে অন্য দিকে পাঠিয়ে দেওয়া হয় বলে বিবিসি জানিয়েছে।

তবে ছিনতাইকারীর বেল্টে সত্যিই বিস্ফোরক আছে কি না- তা নিশ্চিত করতে পারেননি সাইপ্রাসের কর্মকর্তারা। রয়টার্স জানিয়েছে, ওই ছিনতাইকারীকে ইব্রাহীম সামাহ নামের এক ব্যক্তি হিসেবে সনাক্ত করেছে মিশরীয় গণমাধ্যমগুলো। তবে তার বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। বিমানের যাত্রীদের মধ্যে আটজন ব্রিটিশ এবং দশজন আমেরিকান নাগরিক থাকলেও ঠিক কাদের জিম্মি করে রাখা হয়েছে তা এখনো প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে