বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনী সহিংসতায়  স্কুলছাত্র খুন 

 

 

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহ জেলার গৌরীপুরে নির্বাচনী সহিংসতায় রফিকুল ইাসলাম (১০) নামে এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।গৌরীপুর থানার ওসি মো. আকতার মোর্শেদ জানান, গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থনে সোমবার শাহগঞ্জ বাজারে মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে শেষে বাড়ি ফেরার পথে রফিকুল ইসলামকে দুবৃর্ত্তরা কুপিয়ে জখম করে।

kill2012092421171120130703224912

 

রফিকুল শাহগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। তার বাবা উসমান গণি নাজিরপুর গ্রামের বাসীন্দা।তিনি আরো জানান, স্থানীয় লোকজন রক্তাত্ত অবস্থায় রফিকুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে নয়টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

 

এদিকে রফিুকলের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা শাহগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল করে। এসময় বিএনপির কর্মী সমর্থকদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ ঘটনাস্থলে যায় এবং বিএনপির চেয়ারম্যান প্রার্থী জাহিদুর রহমানসহ বিএনপির ২৮ নেতাকর্মীকে থানায় নিয়ে যায়।

 

ওসি আকতার মোর্শেদ জানান, স্থানীয় লোকজন বিএনপি প্রার্থীর নির্বাচনী অফিসে নেতাকর্মীদের ঘেরাও করে রাখলে পুলিশ তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে তাদেরকে আটক করা হয়নি।

এ জাতীয় আরও খবর

আলিয়া ভাটের সুন্দর ত্বকের রহস্য

‘ভিলেন’ হতে চান পূর্ণিমা

ডাক্তারের পরামর্শে রোদ পোহাচ্ছেন ফারিয়া!

আইনি ভিত্তি ছাড়া গণভোট সম্ভব নয়, যমুনায় বসে কায়দা করে আদেশ হয়েছে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

হাসিনার ফেরা নিয়ে যা বলল ভারত

কাউকে আঘাত করতে চাননি শিক্ষামন্ত্রী, বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ

বুধবার পরীক্ষা হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা

ফাইনালের আগের ফাইনাল!

৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলার

ক্ষতিগ্রস্ত কেউ সহায়তা থেকে বাদ পড়বে না: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী

হুথি হামলার নিন্দা, সৌদির পাশে পাকিস্তান