বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

‘ভাল মানুষ দেইহা ভোট দিমু’

 

 

নিজস্ব প্রতিবেদক : ‘ভোট আমগর একটা অধিকার। ভোট না দিয়াও থাকবার পারি না। তাই এবার নিয়ত করছি ভালো মানুষ দেইহা ভোট দিমু।’৩১ মার্চ অনুষ্ঠিতব্য জেলার রাজীবপুর উপজেলার তিন ইউনিয়ন পরিষদের নির্বাচনে সাধারণ ভোটারদের প্রতিক্রিয়া জানতে চা-পান দোকানি শহীবর রহমানকে জিজ্ঞাসা করতেই তিনি এভাবে তার মনোভাব ব্যক্ত করেন।

2016_03_27_09_20_36_S6LgOuPD99WQNuVnTpK82WAcIX5phk_original

নির্বাচনকে ঘিরে সর্বত্র উৎসব আমেজে মেতে উঠেছে ভোটাররা। এবার ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রতীক ব্যবহার ও দলীয় প্রার্থী দেয়া হয়েছে। এ কারণে অনিচ্ছা থাকা সত্ত্বেও দলের অনেক নেতাকর্মী প্রকাশ্যে দলের পক্ষে কাজ করতে বাধ্য হচ্ছে। সরকারি দল আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জাতীয় পার্টি জেপির প্রার্থীও রয়েছে তিন ইউনিয়নে। ইউপি নির্বাচনের ভোট নিয়ে ভোটারদের সঙ্গে কথা বলে তাদের মনোভার জানার চেষ্টা করা হয়েছে।

 

 

রাজীবপুরে মোটরসাইকেল ভাড়ায় যাত্রী টানেন শাহীনুল ইসলাম। তার গাড়িতে হরেক রকম মানুষ যাত্রী হয়ে যাতায়াত করে থাকেন। ভোট প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘কাকে ভোট দিমু কন, যেই চেয়ারম্যান-মেম্বার হবো সেই ঘুষ খাবো। ভোট চাওয়ার সময় তো তারা কয় আমি ভিজিডি, বয়স্ক ভাতায় নাম দিতে কোনো টাকা নিমু না। হাত ধইরা শপথ করে। কিন্তু এ শপথ পরে আর থাকে না।’

 

 

রাজীবপুর বাজারের সবজি বিক্রেতা সোবাহান মিয়া বলেন, ‘এবার তো তিনজন চেয়ারম্যান প্রার্থীই ইয়াং (যুবক)। তিনজনকেই তো আর ভোট দেয়া যাবে না। তাদের মধ্যে যে সৎ তাকেই ভোট দেয়ার নিয়ত করেছি।’দিনমজুরি হিসেবে কামলা দিয়ে সংসার চালান আছরব আলী। তিনি বলেন, ‘চেয়ারম্যান হওয়ার পর তারা তো আর আমগর খোঁজ রাখে না। তাই ভোটের আগে সব প্রার্থীরই খাওয়া খাইয়া যামু। ভোট দেয়ার সময় তো একজনকেই দেয়া লাগবে।’ এই ধরনের মন্তব্য অনেক ভোটারের কাছ থেকে পাওয়া গেছে।

 

 

খোঁজ খবর নিয়ে জানা গেছে, রাজীবপুর সদর ইউনিয়নে লড়াই হবে আওয়ামী লীগ প্রার্থী গোলাম কিবরিয়ার সঙ্গে জাতীয় প্রার্থী কামরুল আলম বাদল। কামরুল আলম বাদল আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে জাতীয় পার্টি থেকে মনোনয়ন নিয়েছেন।
কোদালকাটি ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী হুমায়ুন কবির ছক্কুর সঙ্গে লড়াই হবে বিএনপি প্রার্থী ছবের আলীর সঙ্গে। আর মোহনগঞ্জ ইউনিয়নে আওয়ামী লীগ, বিএনপির প্রার্থীর চেয়ে অনেক এগিয়ে জাতীয় পার্টি জেপির প্রার্থী আনোয়ার হোসেন। এমন আলোচনা জানা গেছে এলাকার ভোটারদের কাছ থেকে।

 

 

ওই ইউনিয়নের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আগামী ৩১ মার্চ। এখন চলছে প্রার্থীদের ভোট প্রার্থনার ব্যাপক তৎপরতা। ভোটারদের আগ্রহ থাকায় এলাকায় উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান